TRP List। ফের টপার পরশুরাম! সঙ্গত বিদ্যার

Spread the love

অবশেষে এসে গেল টিআরপি-র সেরা দশ তালিকা। যার জন্য গোটা সপ্তাহটা অপেক্ষা করে থাকে নেটিজেনরা। এখন দেখারকে নিল এবারে টপার পজিশন। তবে আইপিএল চলার কারণে টিআরপি-র নম্বর এসে ঠেকেছে একেবারে তলানিতে। সর্বোচ্চ টিআরপি পাওয়া মেগা-র রেটিং মাত্র ৪.৭।টপার পজিশনে এবার একই সঙ্গে তিনটি মেগা। পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের তারে ধরি ধরি মনে করি ৪.৭ রেটিং পেয়েছে। তবে একইসঙ্গে রয়েছে পরশুরাম আর প্রোফেসর বিদ্যা ব্যানার্জির ১৫ মিনিট। দ্বিতীয়স্থানে রয়েছে জি বাংলারই ধারাবাহিক পরিণীতা, রেটিং উঠল ৪.৬। আর তৃতীয় স্থানে জোয়ার ভাঁটা ধারাবাহিকটি। এসেছে ৪.৪ রেটিং।

চতুর্থ স্থান আবার ঘেঁটে ঘ। ও মোর দরদিয়া ধারাবাহিকটির সঙ্গে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জীর শেষ ১৫ মিনিট আর গঙ্গা। রেটিং এসেছে ৪.৩। পঞ্চম স্থানে কনে দেখা আলো ধারাবাহিকটির রেটিং ৪.২।

ছয় নম্বরে কুসুম, পেল ৪.১ রেটিং। যদিও স্লট হারিয়েছে ও মোর দরদিয়ার কাছে। সাত নম্বরে প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন, রেটিং তুলল ৩.৪। প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন ৩.৮ রেটিং দিয়ে সপ্তম স্থান করল দখল।

চর্চায় থাকা কমলা নিবাস ধারাবাহিকটি এই সপ্তাহেও সেভাবে টিআরপি তালিকায় জমিয়ে বসতে পারছে না। রেটিং এসেছে ৩.৪, তবে স্লট হারাতে হয়নি। কারণ প্রতিপক্ষ লক্ষ্মী ঝাঁপি-র রেটিংও ৩.৪। পেয়েছে অষ্টম স্থান। দশম স্থানে কম্পাস + লক্ষ্মী ঝাঁপি, রেটিং ২.২।

দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা-

প্রথম: পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (১৫ মিনিট)/ তারে ধরি ধরি মনে করি (৪.৭)

দ্বিতীয়: পরিণীতা (৪.৬)

তৃতীয়: জোয়ার ভাঁটা (৪.৪)

চতুর্থ: ও মোর দরদিয়া/ প্রোফেসর বিদ্যা ব্যানার্জি (১৫ মিনিট) + গঙ্গা (৪.৩)

পঞ্চম: কনে দেখা আলো (৪.২)

ষষ্ঠ: কুসুম (৪.১)

সপ্তম: প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন (৩.৮)

অষ্টম: লক্ষ্মী ঝাঁপি/ কমলা নিবাস (৩.৪)

নবম: শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ (১৫ মিনিট) (২.৫)

দশম: কম্পাস + লক্ষ্মী ঝাঁপি (২.২)

এদিকে শেষ হতে চলেছে চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকটি। রেটিং এল এই সপ্তাহে ১.৮। যদিও স্লট পেয়েছে মিলন হবে কতদিনে + কম্পাসের থেকে, ১.৩ রেটিং পেয়েছে । জি বাংলা-র সাত পাকে বাঁধা-র রেটিং এল ২.১।

নন ফিকশনের কথা বললে চলতি সপ্তাহে সারেগামাপা-র রেটিং মাত্র ৩.৭। যদিও জলসা ফিকশন একটু পিছিয়ে, রেটিং তুলল ৩.১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *