TRP List। ১ম সপ্তাহেই ছক্কা মারল স্বস্তিকার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা

Spread the love

চলতি সপ্তাহের বাংলা টেলিভিশনের টিআরপি (TRP) রেটিং চার্ট সামনে আসতেই দেখা গেল এক চরম হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে যেমন নিজের শীর্ষস্থান ধরে রেখে বেঙ্গল টপার (BT) হওয়ার গৌরব বজায় রাখল জনপ্রিয় মেগা ‘জোয়ার ভাঁটা’, ঠিক অন্যদিকে প্রথম সপ্তাহেই বাজিমাত করল জি বাংলার নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।

স্বস্তিকা ঘোষ এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়ের কামব্যাক মেগা হিসেবে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই তুমুল উন্মাদনা ছিল। ওপেনিং সপ্তাহেই (Opening Week) ভালো স্কোর করে এই ধারাবাহিক বুঝিয়ে দিল, আগামী দিনে টপারদের সিংহাসন কাড়তে তারা পুরোপুরি প্রস্তুত।

সেরা ৫ ধারাবাহিকের স্কোরবোর্ড

এই সপ্তাহের টিআরপি তালিকায় আধিপত্য বিস্তার করল কারা, রইল সেরা পাঁচের তালিকা-

১ম (Bengal Topper)-জোয়ার ভাঁটা ৫.৩

২য় -পরিণীতা- ৪.৯

৩য়- পরশুরাম, প্রতিজ্ঞা, গঙ্গা ৪.৮

৪র্থ-তারে ধরি ধরি মনে করি ৪.৭

৫ম-প্রোফেসর বিদ্যা ব্যানার্জি , অন্নপূর্ণার লক্ষ্মীরা (প্রথম সপ্তাহের TRP),৪.৬

শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, প্রথম সপ্তাহেই চমক ‘লক্ষ্মীদের’

ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-য় এই মুহূর্তে চলা হাই-ভোল্টেজ ড্রামা দর্শকদের টিভির পর্দায় ধরে রাখতে সফল হয়েছে। ৪৫ মিনিটের টানটান এপিসোডের জোরে ৫.৩ রেটিং নিয়ে রাজকীয়ভাবে শীর্ষস্থান ধরে রাখল এই মেগা। গত সপ্তাহের পর এই সপ্তাহে, অর্থাৎ পরপর দু-বার এক নম্বরে আরাত্রিকা মাইতি, অভিষেক বীর শর্মার এই মেগা। অন্যদিকে, দ্বিতীয় স্থানে নিজের জায়গা মজবুত করেছে ‘পরিণীতা’ (৪.৯)। ৩য় এবং ৪র্থ স্থানেও চলছে দশমিকের লড়াই। পরশুরাম জয়েন্টে স্লট ধরে রাখতে পারেনি, তবে এককভাবে তৃতীয়স্থান দখল করেছে। এই মেগার পাশাপাশি জলসার প্রতিজ্ঞা এবং গঙ্গাও ৪.৮ রেটিং নিয়ে তৃতীয় হয়েছে। চতুর্থ স্থানে রয়েছে পল্লবী-বিশ্বরূপের তারে ধরি ধরি মনে করি।

তবে এই সপ্তাহের সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। স্বস্তিকা-সৌম্যদীপের অনস্ক্রিন রসায়ন এবং পারিবারিক গল্পের মেলবন্ধনে প্রথম সপ্তাহেই ৪.৬ স্কোর করে সেরা পাঁচের তালিকায় জায়গা করে নিয়েছে এই নতুন মেগা। যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’-ও। নতুন ধারাবাহিকের এমন দুর্দান্ত ওপেনিংয়ের ফলে আগামী সপ্তাহে সেরা পাঁচের লড়াই যে আরও কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *