Trump on India buying Russian Oil। ‘রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত’! মুখঝামটা খেয়েও দাবি ট্রাম্পের

Spread the love

নিজেকে সেরা দেখানোর জন্য বারবার ‘মিথ্যে’ কথা বলছেন? নাকি ভারত ও রাশিয়ার মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন? রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মুখ খোলার পরে সেই প্রশ্নটা জোরালোভাবে উঠছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার আবহেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তিনি বলেন, ‘রাশিয়ার থেকে তেল কিনবে না রাশিয়া। ওরা (ভারত) ইতিমধ্যে তেল কেনা কমিয়ে দিয়েছে। প্রায় থামিয়েই দিয়েছে। ওরা পিছিয়ে আসছে। ওরা ৩৮ শতাংশ তেল কিনতে (রাশিয়ার থেকে)। ওরা সেটা আর করবে না।’

দিনকয়েক আগেই একই দাবি করেছিলেন ট্রাম্প

আর ট্রাম্প সেই মন্তব্য করেছেন ভারত তাঁর দাবি খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টা পরই। গত বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প দাবি করেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি দাবি তাঁকে ‘আশ্বাস’ দিয়েছেন যে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি খুশি ছিলাম না যে (রাশিয়ার থেকে) তেল কিনছে ভারত। উনি (মোদী) আজ আমায় আশ্বাস দিয়েছেন যে রাশিয়ার থেকে তেল কিনবে না ওরা।’

ভারতের মুখঝামটা খেয়েছিলেন ট্রাম্প

যদিও ট্রাম্পের সেই দাবি উড়িয়ে দেয় ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, ‘অস্থিতিশীল পরিস্থিতিতে ভারতীয় উপভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের ধারাবাহিক অগ্রাধিকার। আমাদের আমদানি নীতিগুলি সম্পূর্ণরূপে এই উদ্দেশ্যের উপর ভিত্তি করে পরিচালিত হয়। স্থিতিশীল জ্বালানীর দাম এবং নিরাপদ সরবরাহ নিশ্চিত করা আমাদের জ্বালানি আমদানি নীতির লক্ষ্য। বাজারের স্থিতি বুঝে আমরা জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে চাই।’

সেইসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, আমেরিকার ক্ষেত্রে যদি বলা হয়, আমরা বিগত কয়েক বছর ধরেই তাদের থেকে জ্বালানি আমদানি বৃদ্ধির চেষ্টা করেছি। গত একদশকে এই জ্বালানি আমদানি ক্রমে বেড়েছে। আমেরিকার বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আগ্রহ প্রকাশ কছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চলছে।’ভারতের অপমান হচ্ছে, আক্রমণ কংগ্রেসের

তারপরও ট্রাম্প যে দাবি করেছেন, সেটার প্রেক্ষিতে মোদী সরকারকে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। রাতেই কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘ইউক্রেনের প্রেসিডেন্টের সামনে ট্রাম্প ভারতের হয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ট্রাম্প ঘোষণা করেছেন যে এবার রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত। কিন্তু নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে ভারতের হয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছেন? কেন যুদ্ধবিরতি থেকে রাশিয়ার তেল না কেনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প? এতে দেশের অপমান হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *