WB SIR Draft Voter List Details। কোথায় কীভাবে দেখবেন খসড়া ভোটার তালিকা?

Spread the love

এসআইআর ফর্ম পর্ব শেষ। আজ প্রকাশিত হতে চলেছে খসড়া ভোটার তালিকা। অনেকেরই মনে তাই প্রশ্ন এবং আতঙ্ক, এনুমারেশন ফর্ম ফিলআপ করলেও খসড়া তালিকায় নাম উঠবে তো? এই আবহে খসড়া ভোটার তালিকায় নাম আছে কি না, তা দেখবেন কীভাবে? নির্বাচন কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম রয়েছে কি না, তা জানা যাবে অনলাইন ও অফলাইনে।

অলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, রাজ্য নির্বাচন কমিশনারের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in, ফোনে ECINET অ্যাপে খসড়া ভোটার তালিকা দেখা যাবে। অ্যাপে নিজের নাম ও এপিক নম্বর দিলেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কি না। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা।

এদিকে অফলাইনে খসড়া ভোটার তালিকা দেখতে গেলে যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিএলও-র সঙ্গে। রাজ্যের সব বিএলও-র কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকবে। এই আবহে যে বিএলও আপনার এলাকায় এনুমারেশন ফর্ম জমা নিয়ে গিয়েছিলেন, তাঁর থেকে জেনে নিতে পারবেন, খসড়া তালিকায় আপনার নাম আছে কি না। এদিকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলিও ভোটার তালিকার খসড়ার সফট কপি পাবে। এই আবহে বিএলএ-দের থেকেও খসড়া তালিকা পাওয়া যেতে পারে।

এদিকে যদি খসড়া তালিকায় কোনও ভোটারের নাম না থাকে, তখন কী করতে হবে তাঁকে? নির্বাচন কমিশন জানিয়েছে, সেই ক্ষেত্রে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করতে ফর্ম ৬ পূরণ করতে হবে। সঙ্গে অ্যানেক্সার ৪ জমা করতে হবে। সেই ফর্ম অনলাইনে voters.eci.gov.in ওয়েবসাইট বা ফোনে ECINET অ্যাপের মাধ্যমে জমা করা যাবে। অথবা সংশ্লিষ্ট বিএলও-র কাছেও সেই ফর্ম জমা করা যাবে।খসড়া তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা নিজেদের দাবি এবং আপত্তির কথা জানাতে পারবেন আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এদিকে ৭ ফেব্রুয়ারির মধ্যে সেই সব অভিযোগ খতিয়ে দেখা হবে এবং শুনানি পর্ব চলবে। এরপর ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *