WBTC New AC Buses in Kolkata। ৪০০-র বেশি নয়া সরকারি বাস আসছে কলকাতায়

Spread the love

WBTC New AC Bus in Kolkata:

কলকাতা ও সংলগ্ন এলাকায় চালানোর জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে আসছে আরও ৪৩৫টি বাস। যে তালিকায় আছে ২০০-র বেশি নন-এসি সিএনজি (Non-AC, CNG) চালিত বাস। আবার ১৫০-র বেশি এসি (AC Bus) ইলেকট্রিক বাসের পাশাপাশি ভলভো কোচ যুক্ত করা হতে পারে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের বহরে। পরিবহণ দফতর সূত্রে খবর, আপাতত যা ঠিক আছে, তাতে ৮০ শতাংশেরও বেশি বাস হবে ইলেকট্রিক বা সিএনজি-চালিত। সব বাসগুলি হাতে চলে এলে আমজনতার নিত্যদিনের সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এসি ইলেকট্রিক ও নন-এসি সিএনজি বাস কোথায় নামবে?

সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, যে ইলেকট্রিক এসি (Electric AC Bus) বাসগুলি যুক্ত করার পরিকল্পনা আছে, সেগুলির মধ্যে ৩০টির আসন সংখ্যা হবে ৪০। বাকি ১২০টির মতো বাস এমনই হবে যে সেগুলি শহরাঞ্চল এবং শহরতলির ব্যস্ত রুটের চাপ সামলাতে পারবে। একইভাবে সিএনজি (CNG) বাসগুলিকে এমন রুটে নামানো হবে, যেখানে নন-এসি পরিষেবার চাহিদা বেশি আছে।

আর পরিকল্পনা মতো সেইসব বাস রাস্তায় নামানো হলে সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াত অনেকটা মসৃণ হয়ে উঠবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের মতে, এসি ইলেকট্রিক বাসগুলিকে (AC Electric Bus) হাওড়া, কলকাতা, সল্টলেক, নিউ টাউন এবং শহরতলির গুরুত্বপূর্ণ রুটে ব্যবহার করা হতে পারে। আবার নন-এসি সিএনজি বাসগুলি চালানো হবে শহরাঞ্চল এবং শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে।

মিডি বাসও আসছে WBTC-র হাতে

আবার যে কয়েকটা মিডি বাস কেনা হবে, সেগুলিকে এমন জায়গায় ব্যবহার করা হতে পারে, যেখানে যাত্রীদের চাপ অতটাও বেশি নয় এবং রাস্তা কম চওড়া। ওই মহলের মতে, এমন কয়েকটি জায়গা আছে, যেখানে বড় বাস চালানো লাভজনক নাও হতে পারে। অতটা চাহিদা নাও থাকতে পারে যাত্রীদের। আর রাস্তা তুলনামূলকভাবে ছোটো হওয়ায় বড় বাস চালানো কিছুটা হলেও অসুবিধাজনক হতে পারে। সেই পরিস্থিতিতে ওই সব রুটে মিডি বাস চালানো হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

WBTC New AC Bus in Kolkata

WBTC New AC Bus in Kolkata Route

 

প্রধানমন্ত্রী ই-বাস সেবা কর্মসূচিতে যোগের পথে পশ্চিমবঙ্গ

তারইমধ্যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ই-বাস সেবা কর্মসূচিতে যোগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মর্মে ইতিমধ্যে কাজকর্ম শুরু করা হয়েছে বলে পরিবহণ দফতর সূত্রে খবর। যে কর্মসূচির আওতায় পিপিপি মডেলে ১০,০০০ ইলেকট্রিক বাস নামানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

 

Read More: West Bengal
Follow Us on: YouTube

Leave a Reply