বাংলাদেশ সীমান্তের কাছে চারটি সেনা ঘাঁটি তৈরি করছে ভারতী সেনা। আবার বিএসএফের তরফ থেকেও সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এই সবের মাঝেই আবার অভিযোগ ওঠে, বাংলাদেশ থেকে নাকি সীমান্ত পার করে ভারতে পালিয়েছে ওসমান হাদির হত্যাকারী। সব মিলিয়ে ঘরে বাইরে বিশাল চাপে রয়েছে বাংলাদেশের ইউনুস সরকার। এই আবহে সীমান্ত নিয়ে বড় বার্তা দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্তে চোরাচালান ঠেকানো এবং অনুপ্রবেশ ঠেকানো নিয়ে তৎপর হতে বলেন জাহাঙ্গীর।
বিজিবি দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে চোরাকারবারিদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কেউ যাতে পালাতে না পারে সে ব্যাপারো আরো সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।’ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সাম্প্রতিক সময়ে একাধিক জায়গায় বিএসএফকে কাঁটাতারের বেড়া দিতে বাধা দিয়েছে বিজিবি। এই নিয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে একাধিক জায়গায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৪ সালের ৫ অগস্টের পর থেকে।
এছাড়া ‘সীমান্ত হত্যা’ নিয়ে বাংলাদেশের অনেক অভিযোগ। যদিও পাচারকারীকে রুখতে ব্যর্থ বিজিবি। এই আবহে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা পাচারকারীর ওপর বিএসএফ গুলি চালালে তাতেও আপত্তি বাংলাদেশের। এদিকে অনেক জায়গাতেই অভিযোগ উঠেছে, টাকা নিয়ে পাচারকারীদের ভারতে অনুপ্রবেশে সাহায্য করে বিজিবি। এই সবের মাঝেই সাম্প্রতিককালে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারত ভাগের ডাক দিয়ে আসছে। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা, বিএসএফ চুপিসারে দৃঢ় পদক্ষেপ করে চলেছে। আর তারপরে এবার সীমান্তে সুরক্ষা বৃদ্ধির বিষয়ে বিজিবিকে বার্তা দিলেন ইউনুস সরকারের উপদেষ্টা।

এর আগে সম্প্রতি উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মুকেশ ত্যাগীর সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেসীমান্তের ওপারের উস্কানি থেকে শুরু করে কাঁটাতারা সমস্যা নিয়ে আইজির সঙ্গে কথা হয় ডিন বিএসএফের ডিজি। সীমান্তের ওপারের উস্কানি থেকে শুরু করে কাঁটাতারা সমস্যা নিয়ে আইজির সঙ্গে কথা হয় সেই বৈঠকে। এদিকে সাম্প্রতিককালে বিএসএফ, অসম রাইফেলস কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন ভারতীয় সেনার পূর্বাঞ্চলী কান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারিও। প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ৪০৯৬.৭০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে ভারতের। এর মধ্যে থেকে ৩ হাজার ২৩৯.৯২ কিলোমিটার এলাকায় কাঁটাতার আছে। অর্থাৎ, মোট সীমান্তের ৭৯.০৮ শতাংশ এলাকায় আছে কাঁটাতার বেড়া।