অপারেশন সিঁদুরে পাক নৌসেনার হাল কী হয়েছিল? মুখ খুলল ভারতীয় নেভি

Spread the love

পহেলগাঁতে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের হানার পর পাল্টা পাকিস্তানের বুকে পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারত। সেই ‘অপারেশন সিঁদুর’-এ কার্যত কুপোকাত হয়েছিল পাকিস্তান। অভিযানের সময় মে মাসের সেই রাতে ভারতীয় বায়ুসেনার বিমান যখন একের পর এক পাকিস্তানি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছিল, তখন ভারতীয় নৌসেনার আগ্রাসী অবস্থানে কার্যত নিজেদের উপকূল প্রান্ত বাঁচাতে মরিয়া ছিল পাকিস্তান। একথাই এদিন এক অনুষ্ঠানে জানালেন ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী।

এক অনুষ্ঠানে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন,’ অপারেশন সিঁদুরের সময় কেরিয়ার ব্যাটেল গ্রুপের মোতায়েনের আক্রমণাত্মক ভঙ্গি এবং তাৎক্ষণিক পদক্ষেপ পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের কাছাকাছি বা মাকরান উপকূলের কাছাকাছি থাকতে বাধ্য করেছিল।’ একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, ‘অপারেশন সিঁদুর’, এখনও শেষ হয়নি। তিনি সাফ বলেন,’এই অপারেশন এখনও চলছে।’

এদিকে, পাকিস্তানের বায়ুসেনা এখনও রাফাল ঘিরে তাদের নানান দাবি পেশ করে যাচ্ছে। সদ্য পাকিস্তানের রিসালপুরে ‘অপারেশন বানিয়ান উম মারুস’র প্রশংসা করতে গিয়ে ফের একবার রাফাল নিয়ে লম্বা চওড়া দাবি করেছেন পাকিস্তানের বায়ুসেনার চিফ জাহির আহমেদ বাবর সিধু। তাঁর কণ্ঠে এদিন আসিম মুনিরের প্রবল স্তূতি শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *