আরব আমিরাত কোম্পানির গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা! বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Spread the love

ইরাকের উত্তরাঞ্চলীয় খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। হামলার পর গ্যাসক্ষেত্রটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি একাধিক গ্যাস সংরক্ষণ ট্যাংকে আঘাত হানলে বিস্ফোরণ ও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। এতে কয়েকজন কর্মী আহত হন। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইরাকের কেন্দ্রীয় মিলিটারি কমান্ড জানায়, এই হামলার মূল লক্ষ্য ছিল অঞ্চলের নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত করা।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের প্রায় ৮ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের বহু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডানা গ্যাস পরিচালিত খোর মোর গ্যাসক্ষেত্রটি কিরকুক ও সুলায়মানিয়া শহরের মাঝে অবস্থিত।

গ্যাসক্ষেত্রের প্রকৌশলীরা জানান, ক্ষতিগ্রস্ত গ্যাস ট্যাংকগুলো মেরামতে দুই থেকে তিন দিন লাগতে পারে। ইরাকের সরকার ও ডানা গ্যাস যৌথভাবে তদন্ত টিম পাঠিয়েছে।

এ হামলার দায় এখনও কোনো পক্ষ স্বীকার করেনি। আগেও এ অঞ্চলের গ্যাসক্ষেত্রে রহস্যজনক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *