বলিউডের জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম হলেন কাজল এবং অজয় দেবগন। সম্প্রতি ৯০ দশকের হিট ছবি ইশক – এর ২৮ বছর পূর্তি উদযাপন করতে একটি ছবি পোস্ট করেন অজয় দেবগন। এই ছবির হাত ধরেই একে অপরের কাছাকাছি এসেছিলেন কাজল এবং অজয়। কিন্তু কাজলের প্রতি ভালোবাসা দেখানো সত্বেও কেন কাজলের মন পেলেন না অজয়?
শুক্রবার অর্থাৎ ২৮ অক্টোবর ইশক ছবির ২৮ বছর উদযাপন উপলক্ষে একটি ছবি শেয়ার করে অজয় দেবগন লেখেন, ইশক হুয়া। এরপর পরের স্লাইডে একটি বিয়ের ছবি পোস্ট করে লেখেন ক্যায়সে হুয়া। তারপরের স্লাইডে গোটা পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে অজয় লেখেন আচ্ছা হুয়া।
কিন্তু অজয়ের এত ভালবাসা দেখানো সত্বেও কাজলের মনে থেকে গিয়েছে একটি বড়সড় অভিযোগ। দিদি কমেন্ট বক্সে লিখেছেন, আরেকটি স্লাইড তৈরি করা উচিত ছিল যেখানে আমাদের কুকুরগুলিকে রাখা উচিত ছিল। কুকুরগুলি কই? কাজলের এই কমেন্টে বেশ ক্ষুব্ধ হয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।
একজন লেখেন, এখন অন্তত কুকুরের জন্য অজয় স্যারের সঙ্গে ঝগড়া করতে যেও না। অন্য একজন লেখেন, ভীষণ সুন্দর এই ছবিগুলি। তৃতীয় একজন লিখেছেন, খুব কিউট লাগছে। চতুর্থ একজন লিখেছেন, একটা মিষ্টি পরিবার।
ইশক সম্পর্কে
ইন্দ্র কুমার পরিচালিত, রোমান্টিক কমেডি ছবিটিতে আমির খান, অজয় দেবগন, জুহি চাওলা এবং কাজল সহ সহ-ভূমিকায় অভিনয় করেছিলেন। দালিপ তাহিল, সদাশিব আম্রপুরকর, জনি লিভার এবং মোহন যোশী। অজয় এবং কাজলের রসায়ন ছিল ছবিটির অন্যতম আকর্ষণ। মুক্তির পর, ছবিটি একটি বড় বাণিজ্যিক সাফল্য হিসেবে আবির্ভূত হয়, যা ১৯৯৭ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে।

কাজল এবং অজয় দেবগনের সম্পর্ক সম্পর্কে
১৯৯৫ সালে ‘হালচল’ ছবির সেটে তাদের প্রথম দেখা হয়, দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যুর পর কাজলও এই সিনেমায় যোগ দেন। সেটে অপ্রত্যাশিত সম্পর্কের সূত্রপাত ঘটে যা শীঘ্রই প্রেমে পরিণত হয়। ১৯৯৯ সালের ২৪শে ফেব্রুয়ারী বিয়ে করার আগে এই জুটি প্রায় চার বছর ধরে ডেট করে। ২০০৩ সালে তাদের মেয়ে নিসা দেবগন এবং ২০১০ সালে ছেলে যুগ দেবগনের জন্ম হয়।