‘জীবন থেকে মানুষদের মুছে ফেলি…’! দিতিপ্রিয়া বিতর্কে অবসান

Spread the love

বিতর্ক কাটিয়ে ফের পুরো দমে নতুনভাবে শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জীতু কমলের ঝামেলা, প্রথমে জীতুর সিরিয়াল ছেড়ে দেওয়ার খবর, এরপর জিতুর ধারাবাহিকে যোগ দিতেই, দিতিপ্রিয়ার ধারাবাহিক ছাড়া, সব মিলিয়ে বিগত কয়েকদিনে কম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়নি। এমনকী, জীতুর ‘চরিত্র’ নিয়েও প্রশ্ন উঠেছে এই কয়েকমাসে বারংবার। তবে এবার পরিস্থিতি খানিক হলেও আওতায়। কারণ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অপর্ণার চরিত্রে যোগ দিয়েছেন নতুন মুখ, অভিনেত্রী শিরিন পাল।

তবে জীতুর বিগত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট যে গোটা সময়টায় এই বিতর্ক তাঁকে কতটা বিব্রত করেছে। কদিন আগে তো ভিডিয়ো পোস্ট করে তিনি ঘোষণাও করে ফেলেছেন, ছোটপর্দায় চিরদিনই তুমি যে আমার-ই তাঁর শেষ কাজ। আর সিরিয়াল করবেন না।

এসবের মাঝেই নতুন একটি পোস্ট এল জীতুর তরফ থেকে। যেখানে ‘জোকার’ সিনেমার কিছু দৃশ্য, সঙ্গে জোয়াকিন ফিনিক্সের ডায়লগ। নিঃসন্দেহে যার সঙ্গে নিজের চিন্তাধারার মিল পেয়েছেন পর্দায় আর্য সিংহ রায়। সেই ভিডিয়োতে শোনা যাচ্ছে, ‘আমি পরোয়া করি না, আমার ব্যাপারে কে কী ভাবছে। কারণ আমি জানি আমি কী! আমার কাওকে কিছু প্রমাণ করার নেই। সমস্যা থাকবেই জীবনের অংশ হিসেবে। আর হাসি মুখে সমস্যার মুখোমুখি হওয়াই হল আর্ট অফ লাইফ এবং প্রতিশোধও। নাহ আমি আমার এনার্জি নষ্ট করি না। আমি শুধু আমার জীবন থেকে মানুষদের মুছে ফেলি। আমার মন থেকে, আমার ভবিষ্যত থেকে।’

দেখা গেল জীতুর এই পোস্টে কমেন্ট করে পাশে থাকার বার্তা দিয়েছেন তাঁর অনুরাগীরা। একজন লিখেছেন, ‘স্যার আমরা জানি আর বিশ্বাস ও করি, আপনি সব বিষ ভক্ষণ করতে পারেন। আমরা আপনার নন্দী হয়ে সবসময় পাশে থাকবো’। আরেকটি কমেন্টে লেখা, ‘নেগেটিভিটি তোমাকে ছুঁতে পারবে না, কারণ তুমি এতটাই পজিটিভ । আর এদেরকে সময় দেওয়া মানে নিজের সময় ও স্বভাব নষ্ট করা,তাই ইগনোর করাই সবচেয়ে ভালো পন্থা। আজকের এপিসোড নিয়ে বলার কিছু নেই, তোমরা দুজনে আমাদের চমক দিতে থাক, আমরা মনোমুগ্ধ হয়ে দেখি তোমাদের কেমিস্ট্রি। অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো তোমাদের জন্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *