আজাদ কাশ্মীরে পাক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত! যাত্রীদের সবাই নিহত

Spread the love

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় যাত্রীদের সবাই নিহত হয়েছেন।

ভারতের সাথে বছরের পর বছর ধরে চলমান সংঘাত ও গত বছরের পূর্ণাঙ্গ যুদ্ধের পর পাকিস্তানি সামরিক বাহিনী ও সরকারের কাছে কাশ্মীর অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

 

গত কয়েকদিন ধরে আজাদ কাশ্মীরে সহিংস বিক্ষোভ চলছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত একটি অধিকার বিষয়ক গোষ্ঠীর ডাকা ধর্মঘটের কারণে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। অঞ্চলটির প্রধান শহর ও রাজধানী মুজাফফরাবাদসহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রয়েছে।
 
এমন পরিস্থিতির মধ্যে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। পাক সেনাবাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বুধবার কারিগরি ত্রুটির কারণে মুজাফফারাবাদের কাছে পাকিস্তান বিমান বাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
 সেনাবাহিনীর বিবৃতিতে অনুয়ায়ী, ‘বিমানের সকল আরোহী শাহাদাত বরণ করেছেন।’ তবে নিহতদের সংখ্যা উল্লেখ করেননি তারা। ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের সম্পূর্ণ মালিকানা দাবি করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *