আবার ছোটপর্দায় দেখা যাবে সুদীপ্তাকে! কোন ধারাবাহিকে ধরা দিতে চলেছেন তিনি?

Spread the love

ছোট পর্দার সুপরিচিত অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘রাঙ্গামতি তীরন্দাজ’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে খল চরিত্রে অসাধারণ অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সুদীপ্তা। খুব সম্প্রতি ধারাবাহিকটি শেষ হয়েছে।

তবে এবার নতুন রূপে ধরা দিতে চলেছেন সুদীপ্তা। ‘রাঙ্গামতি তীরন্দাজ’ ধারাবাহিকে বৃন্দা চরিত্রে অভিনয় করার পর এবার বাঘিনী ধারাবাহিকে ধরা দেবেন অভিনেত্রী। যদিও তিনি এই ধারাবাহিকে আবার খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন কিনা সেটা এখনো জানা যায়নি।

‘বাঘিনী’ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছেন সম্পিতা প্রামাণিক। ধারাবাহিকটি শুরু হয়েছে ২৪ অগাস্ট থেকে। সম্পিতার বিপরীতে অভিনয় করছেন সিদ্ধার্থ সেন। ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের পর আবার এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরে এসেছেন সিদ্ধার্থ।

বাঘিনী প্রসঙ্গে

ধারাবাহিকে এক মায়ের জীবনের লড়াইয়ের গল্প ফুটে উঠবে, যে কিনা এক শহুরে বাবুর প্রেমে পড়ে যায়। ক্ষণিকের ভালোবাসায় সারা জীবনের মতো পাল্টে যায় মহুয়ার জীবন। মহুয়াকে একা করে ভালোবাসার মানুষ যুবরাজ শহরে ফিরে গেলেও সে কোনদিন জানতেও পারে না যে মহুয়া ছিল অন্তঃসত্ত্বা।এরপর একমাত্র মেয়েকে নিয়ে এক লড়াই শুরু হয় মহুয়ার। মেয়েকে কোলে নিয়েই শুরু হয় জীবন। অন্যদিকে যুবরাজ মহুয়াকে কথা দিয়েছিল ফিরে আসবে কিন্তু শহরে গিয়ে সে সবকিছু ভুলে যায়। সে আর কখনও ফিরে আসে না। এরপর মহুয়ার জীবন ঠিক কোন দিকে এগিয়ে চলে সেটাই জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।এরপর একমাত্র মেয়েকে নিয়ে এক লড়াই শুরু হয় মহুয়ার। মেয়েকে কোলে নিয়েই শুরু হয় জীবন। অন্যদিকে যুবরাজ মহুয়াকে কথা দিয়েছিল ফিরে আসবে কিন্তু শহরে গিয়ে সে সবকিছু ভুলে যায়। সে আর কখনও ফিরে আসে না। এরপর মহুয়ার জীবন ঠিক কোন দিকে এগিয়ে চলে সেটাই জানা যাবে ধারাবাহিকের আগামী পর্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *