আমিরাত ইরানে হামলা চালিয়েছে বলে খবর জেরুজালেম পোস্টের

Spread the love

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে দেশটির জল লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টে পাল্টা হামলা চালানের খবর অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত।সূত্রের বরাত দিয়ে রোববার (৮ মার্চ) ইসরাইলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত।তবে আমিরাতের সূত্রগুলো এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অস্বীকার করেছে। সামাজিক মাধ্যমে ইউএই ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান রাশিদ আল নুয়াইমি লেখেন, এটি ভুয়া খবর। আমরা যদি কিছু করি, তা ঘোষণা দিয়ে করার সাহস আমাদের আছে।’

এছাড়া আমিরাতের একটি সূত্র দ্য টাইমস অব ইসরাইলকে জানিয়েছে, ‘আমরা স্পষ্টভাবে এই হামলার দাবি অস্বীকার করছি। ইউএই যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা ঘোষণা করে প্রকাশ্যে জানানো হবে।’

এদিকে রোববার  সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের মোট চারজন নাগরিক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে মন্ত্রণালয় জানায়, ‘ইরানের নির্লজ্জ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে’ সংযুক্ত আরব আমিরাতে ২৩৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১ হাজার ৪২২টি ড্রোন এবং আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *