আমি ভোটে জিতবো ১০০ শতাংশ নিশ্চিত। বেহালা পশ্চিমে তৃণমূল সরকার যা করে রেখেছে তাতে মানুষ ভীষণ রেগে আছে।জলের নানা সমস্যা থেকে বেকারত্বের জ্বালায় জর্জরিত বেহালাবাসী।আর এই সমস্যাগুলি থেকে বাঁচতে নির্দল প্রার্থী স্বপন দাসকেই ভোট দেবে সবাই। ঠিক এমনটাই দাবি করলেন বেহালা পশ্চিমের নির্দল প্রার্থী স্বপন দাস।তিনি সংবাদমাধ্যমকে জানান, তাঁর লড়াইটা তৃণমূল সরকারের বিরুদ্ধে। যে হারে দুর্নীতি করছে তার বিরুদ্ধে। বেহালা পশ্চিমে কেউ সিপিএমকে ভোট দেবে না,কারণ সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ফের আনা,আর বিজেপিকে কেউ ভোট দেবে না।ফলে একমাত্র নির্দলকেই মানুষ ভোট দেবে। পাশাপাশি স্বপন বাবু জানান,তৃণমূল আতঙ্কিত, তাই তাঁর পোস্টার ছিঁড়ে ফেলে দেয় তৃণমূলের কর্মীরা,আর সেখানে রত্না চট্টোপাধ্যায়ের পোস্টার লাগানো হয়,ফলে বোঝাই যাচ্ছে কতটা ভয় পাচ্ছে তাঁরা।

স্বপনবাবু প্রত্যেক দিন সকাল থেকে প্রচার শুরু করেন,আর সেই প্রচারে স্বপনবাবু প্রায় ১৪-১৫ কিলোমিটার পথ হেঁটে হেঁটে যাচ্ছেন।প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সাথে কথা বলছেন,মানুষের সমস্যা শুনছেন।বেকার থাকা যুবক যুবতীর মনের কথা শুনছেন।তিনি ভোটে জিতলে প্রথমেই বেহালা পশ্চিম বিধানসভার অন্তর্গত বিদ্যাসাগর হাসপাতালটিকে উন্নত চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলবেন।দ্বিতীয়ত বেহালাতে শিক্ষিত যুবক যুবতীরা রয়েছে যারা বেকার,তারা পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছেন,তারা যাতে আর পরিযায়ী শ্রমিক না হয়,তারা যাতে বেহালাতে থেকে কাজ করতে পারে তার ব্যবস্থা তিনি করে দেবেন।