Abhishek Banerjee attacks Amit Shah। ‘মমতা উদার হতে পারেন, কিন্তু আমি নই’! হুংকার অভিষেকের

Spread the love

Abhishek Banerjee attacks Amit Shah: মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু তিনি নন- কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সবংয়ের জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘সাথীকে (দাবি করা হয়েছে যে সাথী ঘড়াই কুইলার দু’বছরের মেয়ে আছে। সে নাকি বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলেছিল। সেজন্য সাথীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে) যারা হুমকি দিয়েছে আমি তাদের নাম করছি এবং বিজেপি নেতাদের সতর্ক করছি যে তারা যদি মনে করে এভাবে ভয় দেখিয়ে এখানকার আইন-শৃঙ্খলা নষ্ট করবে, তবে তারা ভুল করছে। গিরিধারী মন্ডল, অক্ষয় মণ্ডল, দেবব্রত মণ্ডল, একাদশী মাল, প্রসেনজিৎ ওঝা, বিশ্বজিৎ ওঝা এবং কানাই প্রামাণিক। ফলপ্রকাশের পর আমাদের সরকার গঠিত হলে আমি কথা দিচ্ছি এদের সাথীর সামনে নিয়ে এসে ক্ষমা চাইয়ে ছাড়ব। মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু আমি নই।’

‘কতটা নিচে নেমেছে…’, আক্রমণ অভিষেকের

অভিষেক বলেন, ‘গতরাতে আমি একটি তথ্য পেয়েছি। সবংয়ে আমার ছোট বোনের মতো একজন তরুণী আছে, সাথী গোড়াই কুইলা, যাঁর দুই বছরের কন্যাসন্তানকে সেই বিজেপি কর্মীরা হুমকি দিয়েছে, যারা আগে সিপিআইএম করত। তাঁর স্বামীর নাম শান্তনু কুইলা। আটজন অভিযুক্ত, যাদের মধ্যে একজন গ্রেফতার হয়েছে। জেলা প্রশাসনের উপর আমার পূর্ণ আস্থা আছে, যা বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে রয়েছে, যে বিচার পাওয়া যাবে। ৪ তারিখে ফল বেরবে। ভাবুন তারা কতটা নিচে নেমেছে যে দুই বছরের শিশুর সামনে একজন মহিলাকে হুমকি দেওয়া হচ্ছে।’

‘সিপিআইএমের অত্যাচার ভুলে যাইনি’, হুঁশিয়ারি অভিষেকের

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমরা সিপিআইএমের অত্যাচার ভুলে যাইনি। কংগ্রেস কর্মীদের বাড়িতে বিধবাদের জন্য সাদা থান পাঠানো থেকে শুরু করে তাদের পুকুরে বিষ দেওয়া এবং সামাজিকভাবে বয়কট করা- সব তারা করেছে। বিরোধী নেতারা পতাকাও তুলতে পারত না। এখন তারা সবংয়ে সেই অন্ধকার দিনগুলো ফিরিয়ে আনতে জার্সি বদলেছে। আমরা সেটা হতে দেব না।’

শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

সেই রেশ ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক। তিনি বলেন, ‘অমিত শাহ কয়েকদিন আগে বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সমর্থকদের যেন ২৩ তারিখে বাড়ির বাইরে পা না রাখে। বাংলা এবং পশ্চিম মেদিনীপুরের মাটি বীরদের। এটা গুজরাট আর দিল্লির গুন্ডাদের সামনে মাথা নত করবে না।’

সেইসঙ্গে তিনি বলেন, ‘আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, যদি সাহস থাকে তবে বাংলায় থাকুন, আর ৪ তারিখ দুপুরের পর আমাদের দেখা হবে। ২১ দিন পর নির্বাচন কমিশন এবং বিজেপি বিদায় নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *