একদিন বাংলাদেশ-পাকিস্তান ও আফগানিস্তান ভারতের অংশ হবে: রামদেব

Spread the love

পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একদিন আবার ভারতের অংশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ছত্তিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব একথা বলেন। এ সময় তিনি ধর্মান্তর, সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্র নিয়েও মন্তব্য করেন।

 

ভারতে কোনো ধর্মই হুমকির মুখে নেই দাবি করে রামদেব বলেন, বরং দেশের সম্মান ও মর্যাদাই হুমকির মুখে রয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পাকিস্তানে হিন্দুদের পরিস্থিতি নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় রামদেব পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অবিচারের অভিযোগ করেন।
 
তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে ‘নির্যাতন ও অবিচারের’ শিকার হয়েছেন, তা মানবসভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় নিষ্ঠুরতার অন্যতম।
 
রামদেব বলেন, একদিন সেই দিনও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
 
ধর্মান্তর ঠেকাতে ছত্তিশগড়ে প্রণীত আইন প্রসঙ্গে রামদেব বলেন, হিন্দু, খ্রিষ্টান বা মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগগুলো মূলত ‘রাজনৈতিক বক্তব্যের’ অংশ।
 
তিনি বলেন, দেশে যে ধর্মীয় পরিবর্তনই ঘটে থাকুক না কেন, ভবিষ্যতে যেন কেউ নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
 
রামদেব আরও বলেন, ‘হিন্দুধর্ম, ইসলাম বা খ্রিষ্টান ধর্ম কোনোটি হুমকির মুখে নেই। হুমকির মুখে রয়েছে ভারতের সম্মান ও মর্যাদা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *