এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

Spread the love

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা বা হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে ওমানে সামরিক হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওমানের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ‘ওমান যদি যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।’

 

এর আগে শনিবার ইরান জানিয়েছিল, কয়েক সপ্তাহের কারিগরি আলোচনার পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুটের একটি মানচিত্র নিয়ে ওমানের সঙ্গে তারা সমঝোতায় পৌঁছেছে।
 
ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, তেহরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তোলা। তারা ভালো খেলোয়াড়, কিন্তু এখন তারা মারা যাচ্ছে।
 
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগের বিষয়টিও নিশ্চিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আইআরজিসির সঙ্গে আমাদের একটি যোগাযোগ চ্যানেলে রয়েছে। আমরা আইআরজিসির কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলছি।’
 
এসময় গাজা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইসরাইলিদের গাজায় হামলা চালানো উচিত নয়। হামাস তাদের অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে।’ হামাসের সঙ্গেও যুক্তরাষ্ট্রের পৃথক যোগাযোগের চ্যানেল রয়েছে বলে জানান তিনি। ট্রাম্প বলেন, ‘হামাসের সঙ্গে আমাদের আলাদা একটি চ্যানেল রয়েছে এবং শেষ পর্যন্ত তারা তাদের অস্ত্র সমর্পণ করছে।’
 
গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র যখন কাজ করছে ঠিক একই সময়ে ট্রাম্প এসব মন্তব্য করলেন। ওই পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *