কমওয়েলথ গেমস ২০২৬: ভারতের বক্সিংয়ে সোনার জোড়া সাফল্য

Spread the love

CWG 2026: কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের স্বপ্নের দৌড় অব্যাহত। শনিবার ১০ম দিনে রিংয়ে ভারতীয় বক্সারদের জয়জয়কার। মহিলাদের ৫৪ কেজি বিভাগে দুরন্ত লড়াই করে স্বর্ণপদক জিতলেন প্রীতি পাওয়ার। এর কিছু পরেই ভারতের পদকভাণ্ডারে আরও একটি সোনা যোগ করেন জেসমিন লাম্বোরিয়া। দুই ভারতীয় বক্সারের এই সাফল্যে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার উজ্জ্বল হল দেশের বক্সিং। এর পাশাপাশি অ্যাথলেটিক্সে পুরুষদের ট্রিপল জাম্প ইভেন্ট থেকেও এসেছে জোড়া সাফল্য। ফলে জোড়া সোনা ও ট্রিপল জাম্পের রুপো-ব্রোঞ্জ-সহ ভারতের মোট পদক সংখ্যা গিয়ে পৌঁছাল ২৭-এ, যার মধ্যে রয়েছে ৭টিই স্বর্ণপদক।

বক্সিংয়ে প্রথম সোনা

মহিলাদের ৫৪ কেজি বিভাগের ফাইনালে প্রীতি পাওয়ারের প্রতিপক্ষ ছিলেন কানাডার স্কারলেট সাভানা ডেলগাডো। শুরু থেকেই আত্মবিশ্বাসী বক্সিং করেন ভারতীয় তারকা। আগ্রাসী বক্সিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। প্রথম রাউন্ডে পাঁচ বিচারকই ১০-৯ ব্যবধানে এগিয়ে রাখেন ভারতীয় বক্সারকে। দ্বিতীয় রাউন্ডেও একই চিত্র দেখা যায়। স্কোরকার্ডে ১০-৯ এগিয়ে ছিলেন প্রীতি পাওয়ার। সেই রাউন্ডেই নকডাউন হন ডেলগাডো। ফলে শেষ রাউন্ডের আগে ২০-১৮ ব্যবধানে এগিয়ে সুবিধাজনক জায়গায় ছিলেন ভারতীয় বক্সার। শেষ রাউন্ডে আর কোনও ঝুঁকি নেননি প্রীতি পাওয়ার। ঠান্ডা মাথায় ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে সোনার পদক নিশ্চিত করেন। তৃতীয় রাউন্ডে ডেলগাডো আক্রমণাত্মক ভঙ্গিতে ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রীতি পাওয়ার অসাধারণ সংযম ও কৌশলের পরিচয় দেন। প্রতিপক্ষের চাপ সামলে নিজের লিড অটুট রেখে শেষ পর্যন্ত স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি। এই জয়ের মাধ্যমে কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের বক্সিং দলের প্রথম স্বর্ণপদক এনে ইতিহাস গড়লেন প্রীতি পাওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *