জয়জিতের গাড়ির সঙ্গে লড়ির দুর্ঘটনা

Spread the love

বেশ কয়েকদিন ধরেই কলকাতার বাইরে অভিনেতা জয়জিৎ মুখোপাধ্যায়। প্রথমে পুরীর জগন্নাথ মন্দির ও তারপর ভাইজ্যাগ থেকে একাধিক ছবি শেয়ার করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। এবারেও অভিনেতার সঙ্গে ছিলেন তাঁর মা-বাবা ও ছেলে। তবে ভাইজ্যাগ থেকে ফেরার পথেই বড় দুর্ঘটনার মুখে পড়লেন তিনি। এখন কেমন আছেন?

শনিবার জয়জিৎ নিজেই সেই দুর্ঘটনার খবর ভাগ করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। পরে তা মুছে ফেলেন। জানা গিয়েছে যে, হাইওয়ে দিয়ে ফিরছিলেন যখন, পাশে থাকা একটি লড়ি আচমকাই তাঁদের গাড়িকে চেপে দেয়। দুটি গাড়ির স্পিড বেশ ভালোই ছিল। তবে বরাত জোরে সামান্য চোট লাগলেও, বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সকলেই এখন ভালো আছেন।

অ্যাক্সিডেন্টের পোস্টটি মুছে ফেললেও, জয়জিৎ সোশ্যাল মিডিয়ায় একটি পৃথক পোস্টে লেখেন, ‘যা বুঝলাম আমার নামের আগে late লাগতে late আছে। অ্যাক্সিডেন্টের পোস্টটা মুছে দিয়েছিলাম, তার কারণ প্রচুর ফোন আসছিল আমাদের ভালোবাসার মানুষদের থেকে। তখন অনে গুলো গুরুত্বপূর্ণ কাজ ছিল। সব্বাইকে অন্তর থেকে ধন্যবাদ।’

তবে গাড়িতে ছিলেন না জয়জিতের স্ত্রী। বিগত কয়েকমাস ধরেই অভিনেতার বৈবাহিক জীবন নিয়ে নানা খবর। আজকাল বেশিরভাগ ট্রিপেই অভিনেতার সঙ্গে দেখা যায় তাঁর মা-বাবা ও ছেলেকে। টলিউডের আনাচে-কানাচে জয়জিৎ ও তাঁর পত্নী শ্রেয়ার বিচ্ছেদের খবর রটলেও, তা নাকচ করে দিয়েছেন দুজনেই বারবার।

এর আগে এরকমই এক ট্রিপে শ্রেয়ার দেখা না পেয়ে, ডিভোর্সের রটনায় বিরক্ত জয়জিৎ বলেছিলেন, ‘আগেও নানান ভুল খবর আমাকে নিয়ে ছড়ানো হয়েছে, এবারও সেটাই হচ্ছে। আমার আর শ্রেয়ার মধ্যে মোটেও বাড়েনি দূরত্ব।’ তখন অবশ্য বউয়ের না থাকার কারণ হিসেবে ‘অফিসের কাজ’-কেই দেখিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *