Parineeti Chopra Baby। মা হলেন পরিণীতি চোপড়া!

Spread the love

আলোর উৎসবের মাঝেই নতুন প্রাণ এল পরিণীতি চোপড়া আর রাঘব চড্ডার কোলে। মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। রবিবার, দিল্লির এক হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রাঘব চড্ডা ঘরণী।রবিবার ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি শেয়ার করে সন্তানের আগমনের খবর ঘোষণা করেছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। চিরকুটে লেখা ছিল, ‘অবশেষে তিনি এখানে এসেছেন! আমাদের ছেলে হয়েছে….আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! দু-হাত ভর্তি, আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে’।

তারা কোনও ক্যাপশন ছাড়াই নোটটি পোস্ট করেছেন। এর আগে রবিবার বেলার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পরিণীতিকে। অন্তঃসত্ত্বা পরিণীতি ডেলিভারির জন্য শনিবারই শ্বরশুবাড়ি দিল্লিতে পৌঁছান। রাজধানীতেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এই বিশেষ সময়ে সারাক্ষণ বউকে আগলে ছিলেন রাঘব চড্ডা।

শুধু রাঘব নন, পরিণীতি এবং রাঘবের পরিবার সারাক্ষণ হবু বাবা-মা’কে ঘিরে ছিল। নাতির আগমনে উচ্ছ্বসিত গোটা চড্ডা ও চোপড়া পরিবার। ছেলের নাম এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। কৃতি শ্যানন, অনন্যা পাণ্ডেরা ইতিমধ্যেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন।

গত অগস্ট মাসে পরিণীতি ও রাঘব জানিয়েছিলেন শীঘ্রই তাঁদের প্রথম সন্তান আসতে চলেছে। বিয়ের দু-বছরের মাথায় দুই থেকে তিন হলেন দুজনে। পরিণীতি এবং রাঘব ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান সেরেছিলেন। একই বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় বিয়ে সারেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *