কান্তারা-র মতো, এটির প্রক্যুয়েল কান্তারা চ্যাপ্টার ১-ও বক্স অফিসে ঝড় তুলেছিল। আরও একটি দক্ষিণী ছবি, শুধু যে ভারতের সব রাজ্যে চুটিয়ে ব্যবসা করেছে তা নয়, দেশের বাইরেও আয় করেছে মোটা অঙ্কের। মুক্তির মাত্র ২ সপ্তাহ পরে, ঋষভ শেট্টি পরিচালিত ছবিটি ৫০০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। Sacnilk.com এর প্রতিবেদন অনুসারে, মহাকাব্যিক পৌরাণিক অ্যাকশন ফিল্মটি শনিবার প্রায় ১৩ কোটি টাকা আয় করেছে।
ছবিটি তার দ্বিতীয় সপ্তাহের পরেও বক্স অফিসে শক্তিশালী দখল বজায় রেখেছে। ১৫তম দিনে এর আয় ছিল ৮.৮৫ কোটি। আয় ১৬তম দিনে, অর্থাৎ তৃতীয় শুক্রবারে আয়ের অঙ্ক ছিল ৮.৮৫ কোটি। তৃতীয় শনিবারে অর্থাৎ গতকাল এটি ১২.৫০ কোটি টাকা আয় করে। এই ধারা দেখেই স্পষ্ট যে, দিওয়ালিতেও কান্তারা-র বিজয়রথ থাকবে অব্যাহত। আপাতত ছবির মোট আয় ৫০৬.২৫ কোটি টাকা।
এদিকে কান্তারা চ্যাপ্টার ১-কে বক্স অফিসে প্রবল প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারে হরর কমেডি থাম্মা। যা ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে। তবে সেই হিসেবেও ২০ তারিখ দিওয়লির বাজার পুরো ফাঁকা। থাম্মা-তে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দনা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল।

কান্তারা চ্যাপ্টার ১ সম্পর্কে
ঋষভ শেট্টি দ্বারা রচিত এবং পরিচালিত এবং হোম্বলে ফিল্মসের অধীনে বিজয় কিরাগান্দুর এবং চালুভে গৌড়া প্রযোজিত কান্তারা চ্যাপ্টার ১ সিনেমাটি, ২০২২ সালের ব্লকবাস্টার ‘কান্তারা: আ লিজেন্ড’-এর প্রিকুয়েল হিসাবে কাজ করে। ছবির বিশ্বব্যপী আয় ৭০০ কোটির ঘর টপকেছে। নির্মাতারা নিজেই তা ঘোষণা করেছেন শনিবার সোশ্য়াল মিডিয়াতে। ছবিতে ঋষভ ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম এবং গুলশান দেব্যায়া।