‘দেবী চৌধুরানী’ দেখে মুগ্ধ কৌশিক! রিভিউ দিলেন জিতুও

Spread the love

গত ২৬ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘দেবী চৌধুরানী’ সিনেমাটি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই বেশ শোরগোল পড়ে গিয়েছে দর্শকমহলে। একাধিক গুণী ব্যক্তি ছবিটি নিয়ে নিজেদের মন্তব্যও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এবার এই সিনেমাটি দেখে রিভিউ দিলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়।

ইতিমধ্যেই ‘রক্তবীজ টু’ এবং ‘যত কাণ্ড কলকাতাতে’ ছবিটি নিয়ে লেখালেখি করেছেন কৌশিক। তিনি জানিয়েছিলেন, পুজোর পর আরও দুটি ছবি দেখবেন তিনি। সেই কথা রেখেই দুর্গাপুজো মিটতেই সোজা চলে গিয়েছেন ‘দেবী চৌধুরানী’ ছবি দেখতে। সমাজ মাধ্যমের পাতায় জানিয়েছেন নিজের মতামত।

‘দেবী চৌধুরানী’ ছবি প্রসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় লেখেন, ‘প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভবানী পাঠকে যেভাবে বাস্তব রূপ দিয়েছেন তা সত্যিই অনবদ্য। ৪৫০টা ছবির পরেও তাঁর এই অদম্য ইচ্ছা শক্তিকে প্রণাম জানাই। এই মানুষটাই আবার বেমালুম বড়দিনে কাকাবাবু হয়ে উঠবেন। এজন্যই হয়তো তিনি ইন্ডাস্ট্রি।’

তবে শুধু প্রসেনজিৎকে নিয়ে নয়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিবৃতি, দর্শনা, অর্জুন এবং সব্যসাচী চক্রবর্তী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন পরিচালক। বাংলা সাহিত্যের প্রতি নবপ্রজন্মকে এইভাবে উৎসাহিত করার জন্য পরিচালককে সাধুবাদ জানিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।

তবে শুধুমাত্র কৌশিক গঙ্গোপাধ্যায় নন, ‘দেবী চৌধুরানী’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন জিতু কমলও। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে এইভাবে একটি উপন্যাসকে সবার সামনে উন্মোচিত করবে, সেটা সত্যি শেখার বিষয়। ফকির সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম কান্ডারী ভবানী পাঠককে যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তাতে মুগ্ধ হয়েছেন জিতু। যদিও তিনি এও জানিয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আলাদা করে বলার ধৃষ্টতা তিনি রাখেন না।

জিতু কমল এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই পোস্ট দেখে মোটামুটি স্পষ্ট ‘দেবী চৌধুরানী’ মানুষের মন জিতে নিয়েছে। যদিও ‘রঘু ডাকাত’ এবং ‘রক্তবীজ ২’ ছবি দুটিও বিশেষভাবে নজর কেড়েছে দর্শকদের। পিছিয়ে নেই অনিক দত্ত পরিচালিত ‘যত কান্ড কলকাতাতে’ ছবিটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *