পরনে শাড়ি,হাতে শাঁখা পলা,পায়ে আলতা,কপালে সিঁদুর পরে মা মনসার পুজো করেন এক যুবক।শুধু কি তাই,স্বয়ং মা মনসার ভরে পড়েন তিনি,আর যখন ভরে পড়েন তখন সাপের কায়দায় যুবককে দেখা যায় দুধ,কলা সেবন করতে,আবার দেবীর গলায় বলে দেন কেউ কোনও অন্যায় করলে।আজ্ঞে হ্যাঁ, এমনই দৃশ্য দেখা গেল নদীয়া জেলার বগুলার হাঁসখালির মা মনসা মন্দিরে।এই মায়ের কাছে যে যা চেয়েছেন,তা পূরণ করেছেন মা।নিঃসন্তান মায়েরা মানসিক করলে সন্তান লাভ করেছেন,ক্যান্সারের মত দূরারোগ্য ব্যধি,কঠিন রোগ,অসুস্থ যেকোনও ব্যক্তির রোগ সারিয়ে দিয়েছেন দেবী।এছাড়াও মায়ের কাছে এসে যে কেউ মানত করলে তাঁর মনস্কামনা পূরণ হয়েছে।শুধু মাত্র দুধ, কলা দিয়ে নিষ্ঠা ভরে মাকে ডাকলে মা মনসা সাড়া দেন।
ইনিউজবাংলার প্রতিনিধি মায়ের কাছে আসা বহু ভক্তের সাথে কথা বললে,তারা জানান দীর্ঘ বহু বছর ধরে তারা আসেন।তাদের নাতির অসুস্থতা,হাঁটতে না পাড়া রোগী,এমনকি ডাক্তারি চিকিৎসায় যা করতে পারেনি তা মা সমাধান করেছেন।মায়ের কাছে যা চাইবেন তাই পূরণ হবে।এই মায়ের সেবায়ত শঙ্কর ঘোষ একদম ছোট বয়স থেকে পুজো করে চলেছেন।স্বপ্নাদেশে মাকে প্রাপ্তি করেন তিনি।আর সেই থেকে সব কিছু ত্যাগ করে মায়ের আরাধনা করে চলেন।মন্দিরে আসলে সমস্ত ধরনের বাধা মুক্ত হবে আপনার।কথাতেই রয়েছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর।
