টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রণিতা দাস। বর্তমানে তাঁর মেগা ‘ও মোর দরদিয়া’ টিআরপি তালিকায় প্রথম সারিতে জায়গা করে নিয়েছে। তাই সব মিলিয়ে দর্শকদের প্রত্যাশা পূরণের জন্য কাজের চাপও অনেকটা তাই সবটা সামলে এবার সেটেই জমিয়ে হল নায়িকার জন্মদিন উদযাপন। জানেন মেনুতে কী কী ছিল?
অ্যাডিশানের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সেটে সকলে মিলে নায়িকার এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলেছিলেন। মেগার লুকেই ধরা দিয়েছিলেন রণিতা। তাঁর পরনে ছিল নীল পাড় গোলাপি রঙের শাড়ি। তাঁর জন্মদিনের জন্য বিশেষ ভাবে বাঙালি পদে সেজে উঠেছিল মেনু।
জানেন কী কী ছিল এদিন নায়িকার পাতে? সাদা ভাত, বেগুন, সিম, আলু, কুমড়ো ও পটল ভাজা, ডাল, তরকারি, পাতুরি, মাছ, মাংস, কাজু কিসমিস দিয়ে আমসত্ত্ব খেজুরের চাটনি, আর একটা বড় বাটিতে ছিল পায়েস। এই সব পদই মাটির থালা আর বাটিতে সাজিয়ে পরিবেশন করা হয়েছিল। তার চারিদিক আবার সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজানোও হয়ে ছিল। সঙ্গে মাটির গ্লাসে জল ছিল। তবে পায়েস রাখা হয়েছিল কাচের বাটিতে। এছাড়াও সঙ্গে আইসক্রিম ও কোল্ড ড্রিংসের ব্যবস্থাও ছিল। তাছাড়াও পাশে ধান, দূর্বা ও প্রদীপ রাখা হয়েছিল নায়িকাকে আশীর্বাদ করার জন্য, সঙ্গে ছিল মিষ্টি দইও। সব মিলিয়ে আয়োজন যে বেশ এলাহি তা বলাই বাহুল্য।
কাজের সূত্রে, নায়িকা স্টার জলসার জনপ্রিয় মেগা ‘ধন্যি মেয়ে’ ধারাবাহিক দিয়ে বিনোদন জগতে পথ চলা শুরু করেছিলেন। তারপর তাঁর অভিনীত চরিত্র ‘বাহা’ আজও দর্শকদের মনের মণিকোঠায় স্বযত্নে তোলা রয়েছে। ম্যাজিক মোমেন্টের ‘ইষ্টি কুটুম’ নায়িকাকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছিল। তবে মাঝে ছন্দপতন ঘটে নানা কারণে বিনোদনের দুনিয়া থেকে সরে যেতে বাধ্য হন তিনি। তারপর আবারও ফেরেন অবশ্য। তবে মাঝে অনেকটা বিরতি ছিল। এরপর থেকে ছবিতেই বেশি নজর কাড়েন রণিতা। তবে বহু বছর পর স্টার জলসার হাত ধরেই ছোট পর্দায় ফেরেন ‘হচ্ছেটা কী’-এর মাধ্যমে। এরপর ম্যাজিক মোমেন্টের সঙ্গেই তিনি মেগায় ‘বানী’ রূপে ধরা দেন ‘ও মোর দরদিয়া’য়। আর কামব্যাকের পরই যে তা মেগা বেশ হিট তার প্রমাণ দেন ধারাবাহিকের টিআরপি।
