‘পুরুষ সুপারস্টারেরা তো বছরের পর বছর ধরে ৮ ঘণ্টা কাজ করছে, আমি মেয়ে বলেই…’

Spread the love

দীপিকা পাড়ুকোনের(Deepika Padukone) ৮ ঘন্টার শিফটের চাহিদা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। মা হওয়ার পর অভিনয় নিয়ে বেশকিছু শর্ত চাপিয়েছেন দীপিকা, যার অন্যতম ৮ ঘণ্টার বেশি শ্যুটিং করবেন না নায়িকা। এই নিয়েই নায়িকার ঝামেলা বাঁধে সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও কাল্কি নির্মাতাদের সঙ্গে। শুরুতে স্পিরিট, এবং হালে কাল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়াল থেকে ‘বাদ পড়েন’ দীপিকা। অনেকের চোখে দীপিকার দাবি ন্যায়সঙ্গত, অনেকে আবার এটাকে ‘বাড়াবাড়ি’ বলে বাখ্যা করেছেনয

এবার এ নিয়ে কথা বললেন দীপিকা নিজেই। সিএনবিসি টিভি ১৮ এর সাথে কথা বলার সময় দীপিকা বলেছিলেন, ‘একজন মহিলা হিসাবে, যদি এটা কারুর কাছে অনায্য দাবি ঠেকে, তাহলে তাই। তবে এটি কোনও গোপন বিষয় নয় যে অনেক সুপারস্টার, পুরুষ সুপারস্টার বছরের পর বছর ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দিনে ৮ ঘন্টা কাজ করছেন এবং এটি কখনও শিরোনামে আসেনি’। দীপিকা বলেন, ‘আমি নাম নিতে চাই না, যাতে এটা বড় ইস্যু হয়ে যায়। তবে এটি সুপরিচিত যে পুরুষ অভিনেতারা আছেন, যাঁরা বহু বছর ধরে দিনে ৮ ঘণ্টা কাজ করেন, অনেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দিনে কাজ করেন, উইকএন্ডে কাজ করেন না।’

দীপিকা আরও বলেন, ‘আমি অনেক স্তরে এটা করেছি এবং এটা আমার কাছে নতুন নয়। নায়ক-নায়িকার পারিশ্রমিকের পার্থক্য নিয়েও আমাকে মোকাবেলা করতে হয়েছিল। আমি জানি না এটাকে কী বলব, তবে আমি সেইসব মানুষের মধ্যে একজন যারা নীরবে নিজের লড়াইটা করতে পছন্দ করে’।

স্পিরিটে দীপিকার জায়গা নিয়েছেন তৃপ্তি দিমরি, অন্যদিকে কাল্কিতে দীপিকার বদলি কে হবেন তা স্পষ্ট নয়। আপতত মেয়ে দুয়াই দীপিকার ধ্যানজ্ঞান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *