প্যালেস্টাইন অ্যাকশনকে নিয়ে ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত অবৈধ: আদালত

Spread the love

যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়া সরকারের সিদ্ধান্ত অবৈধ ছিল বলে দেশটির হাইকোট জানিয়েছেন।স্থানীয় সময় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের হাইকোর্ট এক রায়ে জানায়, ফিলিস্তিনপন্থি সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ করার সরকারের সিদ্ধান্তটি ছিল অবৈধ।

রায়ের প্রতিক্রিয়ায় প্যালেস্টাইন অ্যাকশনের সহ-প্রতিষ্ঠাতা ও মামলার আবেদনকারী হুদা আম্মোরি এক বিবৃতিতে বলেন, ‘এই রায় ব্রিটেনে আমাদের মৌলিক স্বাধীনতার জন্য এবং ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার সংগ্রামের জন্য এক বিশাল বিজয়।’তিনি আরও বলেন, এই রায় এমন একটি সিদ্ধান্তকে বাতিল করেছে, যা ব্রিটিশ ইতিহাসে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সবচেয়ে চরম আক্রমণগুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।গত ২ জুলাইয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিনপন্থি আন্দোলনকারী এ সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। হাউজ অব কমন্সে এ সংক্রান্ত প্রস্তাবটি ৩৮৫-২৬ ভোটে গৃহীত হয় বলে জানিয়েছিল দ্য গার্ডিয়ান।

প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে অনেকেই ডাইরেক্ট অ্যাকশন মুভমেন্ট হিসেবে পরিচয় দিয়ে থাকে। এ সংগঠনটি মূলত যুক্তরাজ্যের ইসরাইল সমর্থিত প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে আসছে।

সরকারের ওই ঘোষণার পর আইনি লড়াই শুরু হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন ছাড়াও অনেকে সরকারের সমালোচনা করে এবং প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *