শীতকাল এমন একটা সময় যখন শহর থেকে গ্রামে গঞ্জে বিভিন্ন অনুষ্ঠান হয় যেখানে তারকাদের দেখা যায় মাচা শো করতে। গায়ক-গায়িকা থেকে অভিনেতা অভিনেত্রী, এই সময়টা সকলেই ব্যস্ত থাকেন এই সমস্ত ছোট ছোট অনুষ্ঠান নিয়ে। বছরের বাকি সময়টা এই অনুষ্ঠান না হলেও শীতকাল মানেই তারকাদের চোখের সামনে দেখার সুযোগ।
তবে গায়ক গায়িকারা যেহেতু গান গাইতে পারেন তাই স্টেজে উঠে গান গাইতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন তাঁরা কিন্তু একজন অভিনেতা অথবা অভিনেত্রী স্টেজে উঠে তো আর অভিনয় করে দেখাতে পারেন না! তাই দর্শকদের মনোরঞ্জন করার জন্য নাচ অথবা গান করতে হয় তাঁদের, আর এখানেই ঘটে যায় যত বিপত্তি।
একজন উচ্চমানের অভিনেতা-অভিনেত্রী মানেই যে তিনি ভালো গান গাইতে পারবেন এমনটা নয়, তাই শিল্পীদের নাচ অথবা গান দেখে খুব স্বাভাবিকভাবেই মন ভেঙে যায় সকলের। সোশ্যাল মিডিয়ার যুগে সেই হতাশা পরিণত হয়ে যায় উপহাসে। এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাচ করতে দেখা যায় গানের তালে তালে।তবে ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্স জুড়ে শুরু হয়ে যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। শিব শংকর দে নামের এক নেটিজেন লেখেন, ‘৯০ দশক জুড়ে জ্বালিয়ে মেরেছে। ক্যাবলা, আনস্মার্ট, জামাপ্যান্ট ঠিক করে পড়তে জানতো না। জঘন্য অভিনয় আর নিম্নমানের সিনেমা করে করে ইন্ডাস্ট্রির বেহাল দশা করে দিয়েছে।’
কেউ আবার লিখেছেন, ‘এদেরকে ডাকে কে?’ রাজ চক্রবর্তী নামের এক ব্যক্তি লিখেছেন, ‘গ্রামে গ্রামে মাচা করেই তো এদের গাড়ি ফ্ল্যাট হয়।’ রাজকুমার রাজবংশী নামের এক ব্যক্তি লেখেন, ‘জানি জানি বাংলা সিনেমার খারাপ অবস্থা তাই বলে এইভাবে রোজগার করতে হবে?’

কেউ আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরনো ডায়লগের কথা উল্লেখ করে লিখেছেন, ‘মা আমি চুরি করিনি মা’। কেউ কেউ আবার অভিনেতার নাচকে ব্যায়ামের সঙ্গে তুলনা করেছেন। মোট কথা সব মিলিয়ে কমেন্ট বক্স জুড়ে শুধুই অভিনেতার নাচ নিয়ে চলেছে রসিকতা।