ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

Spread the love

ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ভারত। এজন্য প্রায় ৩ দশমিক ২৫ লক্ষ কোটি টাকার সম্ভাব্য চুক্তি করতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় অভ্যন্তরীণ আলোচনা শুরু করতে চলেছে।প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে মন্ত্রণালয়ের উচ্চ-স্তরের বৈঠকটি এই সপ্তাহে অনুষ্ঠিত হবে।


চুক্তিটি অনুমোদিত হলে, এটি হবে ভারতের সর্ববৃহৎ প্রতিরক্ষা চুক্তি এবং এর ফলে ভারতীয় সেনাবাহিনীতে রাফাল জেটের সংখ্যা ১৭৬টি হবে। বিমান বাহিনীতে ইতিমধ্যেই ৩৬টি রয়েছে; যেখানে নৌবাহিনী গত বছর ২৬টির অর্ডার দিয়েছে।

প্রতিরক্ষা বিষয়ক শীর্ষ সূত্রগুলো সংবাদ সংস্থাটিকে প্রস্তাবটি সম্পর্কে জানিয়েছে, ১১৪টি রাফালের মধ্যে ১৮টি তৈরি অবস্থায় (ফ্লাইং কন্ডিশনে) পাবে ভারত। বাকিগুলোও তৈরি হবে ভারতেই এবং তাতে ভারতীয় প্রযুক্তিরও ব্যবহার করা হবে সেই বিমানগুলোতে। প্রায় ৩০ শতাংশ দেশীয় উপাদান থাকবে বলে জানা গেছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যথাক্রমে এফ-৩৫ এবং এসই৫৭ ভারতকে অফার করেছে, তখন ভারত ফ্রান্সের সাথে চুক্তিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। 


এদিকে, সূত্রের বরাত দিয়ে এএনআই জানায়, ভারত সরকার চুক্তির আওতায় ফরাসি বিমানে ভারতীয় অস্ত্র এবং অন্যান্য দেশীয় সিস্টেমের সংহতকরণ সক্ষম করার জন্য ফ্রান্সকে অনুরোধ করছে।

এছাড়া জানা গেছে, আগামী সপ্তাহে এ ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমরাস্ত্র ক্রয় বিষয়ক সংস্থা ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএকে)। সে বৈঠকে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *