বড়মার মন্দিরে জীতুকে ছেঁকে ধরল ফ্যানেরা! অপরাধী’ জীতুর গলায় বিনম্র ক্ষমা

Spread the love

চিরদিনই তুমি যে আমাদের সুবাদে বর্তমানে বাংলার হার্টথ্রব নায়ক জীতু কমল। ররিবার নৈহাটির বড়মার মন্দিরে জীতু কামালকে দেখা মাত্রই ভিড় আছড়ে পড়ল। কিন্তু ভক্তদের চোখের মণি জীতু একা নন, সবার নজর খুঁজছিল আর একজনকে— অপর্ণাকে। নিজের আসন্ন ছবি ‘চোর’-এর প্রচারের ফাঁকেই রবিবার নৈহাটির বড়মা মন্দিরে আশীর্বাদ নিতে পৌঁছেছিলেন অভিনেতা। সঙ্গী ছবির পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্য়ায়, তাঁর স্ত্রী সুদীপা, পুত্র আদিদেব-সহ চোর ছবির কলাকুশলীরা। আর সেখানেই অনুরাগীদের ভিড় আর ভালোবাসার চাপে নাজেহাল জীতু। তবু তাঁর মুখের হাসি অটুট।

ভক্তদের মুখে ‘অপর্ণা’র নাম

নৈহাটির বড়মা মন্দিরে এ দিন জীতু কামালের উপস্থিতি ঘিরেই তৈরি হয়েছিল চূড়ান্ত উন্মাদনা। তবে মজার বিষয় হলো, ভক্তরা কেবল জীতুর নামেই জয়ধ্বনি দেননি, বরং ভিড়ের মধ্য থেকে বারংবার উঠে আসছিল ‘অপর্ণা’র নাম। জীতু কামালকে দর্শক এখন দেখছে চিরদিনই তুমি যে আমারের আর্য সিংহ রায় হিসাবে। এই জনপ্রিয় চরিত্রকে দর্শক কতটা ভালোবাসে তা মন্দির প্রাঙ্গণে ভিড় দেখেই স্পষ্ট বোঝা গেল। অনুরাগীদের কৌতূহলী প্রশ্ন ছিল একটাই— ‘দাদা, অপর্ণা আসেনি?’

‘আমি ক্ষমাপ্রার্থী’: বিনম্র জীতু

একজন তারকা মন্দিরে আসায় নিরাপত্তার স্বার্থে সাধারণ দর্শনার্থীদের যাতায়াতে কিছুটা বিঘ্ন ঘটেছিল। এই বিষয়টি নজর এড়ায়নি অভিনেতার। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে জীতু কামাল অত্যন্ত বিনম্রভাবে হাত জোড় করে ক্ষমা চেয়ে নেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন: ‘আমি ভীষণভাবে ক্ষমাপ্রার্থী আপনাদের আটকে রাখার জন্য। আমাদের জন্য আপনাদের একটু কষ্ট হলো, দয়া করে ক্ষমা করে দেবেন।’ এক জন তারকার এই সৌজন্যবোধ দেখে মুগ্ধ উপস্থিত দর্শনার্থীরাও। ভিড় সামলে বড়মার কাছে নিজের নতুন ছবি ‘চোর’-এর জন্য প্রার্থনাও সারেন তিনি।

‘চোর’ আসছে বড়পর্দায়

মূলত নিজের নতুন ছবি ‘চোর’-এর প্রমোশনের জন্যই এই সফর। ছবিটি নিয়ে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। মন্দিরে বড়মার চরণ স্পর্শ করে জীতু জানান, দর্শকদের ভালোবাসা আর বড়মার আশীর্বাদ নিয়েই তিনি তাঁর আগামীর পথ চলা শুরু করতে চান। এদিন ভক্তদের নিরাশ করেননি জীতু। আবদার মেনে সেলফি তোলেন, দেন অটোগ্রাফও। হাসিমুখে গ্রহণ করেন ভালোবাসা আর আর্শীবাদ।

ভিড়, জটলা আর অপর্ণাকে নিয়ে হাজারো কৌতূহলের মাঝেও জীতু কামালের এই ‘সরি’ ভিডিওটি এখন সমাজমাধ্যমে ভাইরাল। তারকার মানবিকতা আর সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা আবারও জয় করে নিয়েছে নেটপাড়ার মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *