বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ডিপোর্ট আইন চালু শুভেন্দুর

Spread the love

অনুপ্রবেশকারীদের ধরে-ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এতদিন কেন্দ্রীয় সরকারের ‘ডিটেক্ট, ডিলিট এবার ডিপোর্ট’ আইন কার্যকর হয়নি রাজ্যে। আজ থেকে সেই আইন কার্যকর হয়ে গেল। তার ফলে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেবে রাজ্য পুলিশ। আর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই অনুপ্রবেশকারীদের পড়শি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। সেইসঙ্গে তিনি শরণার্থীদের আশ্বাস দিয়ে বলেছেন, যাঁরা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় আছেন, তাঁদের কোনও সমস্যা হবে না। তাঁদের কোনওরকম হেনস্থার মুখে পড়তে হবে না বলেও আশ্বস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

অনুপ্রবেশ নিয়ে শুভেন্দুর কড়া বার্তা

তিনি বলেছেন, ‘সিএএয়ের আওতায় যাঁরা নেই, তাঁরা হলেন সম্পূর্ণভাবে অবৈধ অনুপ্রবেশকারী। রাজ্য পুলিশ তাঁদেরকে সরাসরি গ্রেফতার করবে, আটক করবে এবং বিএসএফের হাতে তুলে দেবে। বিএসএফ বিডিআরের সঙ্গে কথা বলে তাঁদের ডিপোর্ট করার ব্যবস্থা চালু করবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবার ডিপোর্ট -আজ থেকে এই আইন কার্যকর করা হল। ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে বলে দেওয়া হল যে সীমান্ত-লাগোয়া সমস্ত থানায় এই আইন দেশের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে আমরা আজ থেকে কার্যকর করলাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *