বাবা হতে চলেছেন জিৎ-এর ছবির খলনায়ক

Spread the love

টলিপাড়ার পরিচিত মুখ সৌরভ চক্রবর্তী। জিতের একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। এবার সুখবর দিলেন অভিনেতা। উৎসবের মরসুমেই তিনি ভাগ করে নিয়েছেন গুড নিউজ।বিয়ের আট বছরের মাথায় বাবা হচ্ছেন ‘গেম’, ‘শেষ থেকে শুরু’-র মতো ছবির খলনায়ক। স্ত্রী রম্ভা ঠাকুর অন্তঃসত্ত্বা করওয়া চৌথের দিন এই সুখবর ভাগ করে নেন সৌরভ।

রম্ভার সঙ্গে দীর্ঘদিনের প্রেম সৌরভের। এরপর বাঙালি মতে সাত পাকে বাঁধা পড়েছিলেন ২০১৭ সালে। সম্প্রতি স্ত্রীর সাধভক্ষণের ছবি শেয়ার করে নিয়েছেন সমাজমাধ্যমে। লাল পাড় সাদা শাড়িতে বাঙালি ঘরের পারফেক্ট বউমা অবাঙালি রম্ভা। শাখাঁ-পলা-সিঁদুরে সৌরভের সীমান্তিনীকে অপূর্ব দেখালো।

ফেটে পড়ছে রম্ভার মাতৃত্বের জেল্লা। ওদিকে লাল পাঞ্জাবিতে বউকে টেক্কা দিলেন সৌরভ। গেম, টোটাল দাদাগিরি এবং বাঘ বন্দি খেলা-র মতো ছবিতে কাজ করেছেন সৌরভ।

হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ সৌরভ। কাজ করেছেন দক্ষিণের ছবিতেও।প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন সৌরভ ঘরণী। শীঘ্রই স্বামী-স্ত্রী থেকে বাবা-মা হওয়ার জার্নি শুরু করবেন সৌরভ-রম্ভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *