সফল উদ্যোক্তার পাশাপাশি বিশ্বের সেরা ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে ‘মিস্টার বিস্ট’। এবার সে ইউটিউবারের সঙ্গেই একফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন খান খ্যাত অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খান।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ, সালমান ও আমির। একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিস্টার বিস্টও।
অনুষ্ঠানের দিন শাহরুখ, মিস্টার বিস্ট, আমির তিনজনই পরেছিলেন কালো রংয়ের পোশাক। শুধু সালমানই ধরা দেন অ্যাশ রংয়ের পোশাকে।
একই অনুষ্ঠানে ভারতের তিন তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মিস্টার বিস্ট। তাদের সঙ্গে ছবি তোলেন জনপ্রিয় এ ইউটিউবার।এরপর ছবিটি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে আপলোড করেন। ক্যাপশনে মিস্টার বিস্ট ভারতবাসীর উদ্দেশে প্রশ্ন করে লেখেন, ‘আমাদের কি একসঙ্গে কিছু করা উচিত?’

এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হতে শুরু করে বিভিন্ন সমাজমাধ্যমে। নেটিজেনরা ছবিটির ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে জানান, শুধু ছবিতে নয়, সিনেমাতেও একসঙ্গে তিন খানের উপস্থিতি দেখতে অপেক্ষায় রয়েছেন ভক্তরা।