রাজ্যে পদ্মফুল ফুটতেই শুভেচ্ছাবার্তা তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাঞ্চনের

Spread the love

রাজ্য জুড়ে পরিবর্তনের হাওয়া। বাংলায় ফুটেছে পদ্মফুল। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় উঠতেই টলিপাড়ার নানা অভিনেতা অভিনেত্রী তাঁদের নানা মত সামনে এনেছেন। আর এবার জয়ী দল বিজেপিকে শুভেচ্ছা বার্তায় ভরে দিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক!

কী লিখলেন কাঞ্চন?

মঙ্গলবার কাঞ্চন নির্বাচনের ফল নিয়ে প্রথম পোস্ট করলেন। তিনি লেখেন, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা যারা নতুন সরকার গড়তে চলেছেন।এটা মানুষের রায়। হয়তো মানুষের অনেক অভিযোগ, অনুযোগ, না পাওয়া, হতাশা থেকে মানুষ এই পরিবর্তন এনেছে। আমি আশা রাখবো নতুন সরকার মানুষের পাশে থেকে কাজে থেকে সাধারণ মানুষের সমস্ত আশা পূরণ করবে। শুধু এটুকুই চাইবো একজন সাধারণ মানুষ হিসেবে পরিবর্তন হোক শান্তির পথ ধরে হিংসার পথ ধরে নয়।’

একটা সময় তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন তিনি। এই দলের হয়ে ভোট যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন, এসেছিল জয়। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু তারপর তাঁর জীবনের নতুন অধ্যায় শুরু হয়। তৃতীয়বারের জন্য বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।

এরপর তাঁকে নানা ব্যঙ্গ, কটাক্ষের মুখে পড়তে হয়। এক সময় দেখা গিয়েছিল তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রচারের সময় গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। তবে পড়ে অবশ্য তৃণমূলের আর এক সাংসদ তথা অভিনেতা দেবের হয়ে তাঁকে প্রচারে দেখা যায়।

অভিনেতার এই পোস্ট দেখে নেটিজেনরা নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সেই গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনার সূত্র টেনে লেখেন, ‘দাদা কল্যাণ বন্দোপাধ্যায়ের ছেলে হেরে যাওয়ায় বেশি খুশি আপনি সত্যি বলুন?’ আর একজন লেখেন, ‘তাহলে করে জয়েন করবেন?’ আর একজন লেখেন, ‘স্যার আপনি বেঁচে গিয়েছেন খুব জোর। আপনি দুর্দান্ত আর্টিস্ট সেই ভাবেই থাকবেন।’

এরপর তাঁকে নানা ব্যঙ্গ, কটাক্ষের মুখে পড়তে হয়। এক সময় দেখা গিয়েছিল তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রচারের সময় গাড়ি থেকে নামিয়ে দিচ্ছেন। তবে পড়ে অবশ্য তৃণমূলের আর এক সাংসদ তথা অভিনেতা দেবের হয়ে তাঁকে প্রচারে দেখা যায়।

এরপর ২০২৬-এর নির্বাচনের আগে যখন প্রার্থী তালিকা প্রকাশ করা হয় সেখানে দেখা যায় কাঞ্চন টিকিট পাননি। এরপর আর রাজনীতির মঞ্চে অভিনেতাকে সেভাবে দেখা যায়নি। এরপর তিনি ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন কিনা তাঁর উত্তর অবশ্য দেবে সময়।আপাতত তিনি বিজয়ী দল বিজেপিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *