লক্ষ্মীপুজোয় সোহমের বাড়িতে তারকার মেলা

Spread the love

প্রতিবছরই সমস্ত রীতিনীতি মেনে বাড়িতে ধুমধাম করে লক্ষ্মীপূজো পালন করেন সোহম এবং তার স্ত্রী তনয়া। এ বছরেও তাঁর অন্যথা হয়নি। সবাইকে নিয়ে হই হই করে কেটেছে গোটা দিন।সোহমের বাড়িতে লক্ষ্মীপুজোয় বসেছিল তারকার হাট। কাঞ্চন থেকে অঙ্কুশ উপস্থিত ছিলেন প্রায় প্রত্যেককেই। উপস্থিত ছিলেন সোহম চক্রবর্তীর ঘনিষ্ঠ বন্ধুরা।

এই দিন বাড়িতে লাল পাঞ্জাবীতে সেজেছিলেন সোহম চক্রবর্তী। সঙ্গে ছিলেন স্ত্রী। দুজনকেই দেখতে লাগছিল অসাধারণ।

সোহমের বাড়িতে নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা চক্রবর্তী। অঙ্কুশ হালকা নীল রঙের পাঞ্জাবী পরেছিলেন এবং ঐন্দ্রিলা পরেছিলেন একটি সোনালী রঙের শাড়ি।উপস্থিত অতিথিদের তালিকায় সব থেকে বেশি নজর কেড়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বন্ধুর বাড়ির পুজোর আমন্ত্রণ পেয়েছিলেন তিনি।উপস্থিত ছিলেন কাঞ্চনও । তিনি সেজেছিলেন একটি ছাই রঙের পাঞ্জাবীতে। হলুদ রঙের শাড়িতে নিজেকে সাজিয়েছিলেন কাঞ্চন পত্নী।তবে যার কথা না বললেই নয় সে হল কৃষভি। যাকে ঘিরে এত আয়োজন, সেই ক্ষুদে সদস্যটি একটি রংবেরঙের পোশাকে নিজেকে সাজিয়েছিল। বাবা মায়ের পাশে খুব মিষ্টি দেখতে লাগছিল তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *