শাহরুখের জায়গা নেবে আরিয়ান? ভবিষ্যতবাণী সলমনের

Spread the love

সৌদি আরবে তারকাসমাবেশ। রিয়াদে জয় ফোরাম ইভেন্টে একফ্রেমে পাওয়া গেল বলিউডের তিন খান-সলমন, শাহরুখ ও আমিরকে। বিদেশের মাটিতে বসে তিন দশকের বন্ধুত্বর, কেরিয়ার এবং তাদের চলচ্চিত্র সম্পর্কে খোলামেলা কথা বললেন তিন সুপারস্টার।এদিন সলমন খানের মুখে শাহরুখের ছেলে আরিয়ানের ভূয়সী প্রশংসা শোনা গেল। সদ্যই বলিউডে আত্মপ্রকাশ করেছেন শাহরুখ পুত্র, তবে অভিনেতা হিসাবে নয়। আরিয়ান বরাবরই ক্যামেরার পিছনে কাজ করতে স্বচ্ছন্দ। তাই পরিচালনাতে হাতেখড়ি হয়েছে তাঁর। আরয়ানের নেটফ্লিক্স সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে চর্চা সর্বত্র। সলমনও পিছিয়ে থাকলেন না।

ভাইজান বলেন, ‘আরিয়ান একটা ওয়েব সিরিজ তৈরি করেছে, দ্য় ব্য়াডস অফ বলিউড। এটা সত্যিই দুর্দান্ত। ওর বেড়ে ওঠাও একইরকম। তিনি চাননি… তবে আমি তাঁকে ক্যামেরার সামনে দেখতে চাই, এবং ওর সুপার সিরিয়াস বাবা… এবং যেমনটি আমি আগেই বলেছি, আরিয়ানই একমাত্র ব্যক্তি যে কোনওদিন শাহরুখের জায়গা নিয়ে ও খুশি হবে (হাসি)। শাহরুখ হাসতে হাসতে পালটা বলেন, ’সলমনের যদি ছেলে থাকত, আমি চাই সে মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় নক্ষত্র হোক। তাই আমরা এ নিয়ে কাজ করছি। তবে সলমন যেমন বলেছিলেন, এখন সমস্ত তরুণরা খুব ভিডিয়ো-লিটারেট এবং এটি আরিয়ানকে অনেক সাহায্য করেছে।’

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির উপর একটি ব্যঙ্গ করে তৈরি আরিয়ানের ওয়েব সিরিজ, যেখানে ক্ষমতার লড়াই এবং বহিরাগতদের প্রাসঙ্গিক থাকার চেষ্টা, নেপোটিজম বিতর্কের মতো বিষয় উঠে এসেছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, আন্যা সিং, রাঘব জুয়াল, ববি দেওল, মোনা সিং এবং মনোজ পাহওয়া। তীক্ষ্ণ লেখা, পারফরম্যান্স এবং ক্যামিও উপস্থিতির জন্য প্রশংসা কুড়িয়েছে এই ওয়েব সিরিজ। শাহরুখ, আমির, সলমন- তিন তারকাকেই ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আরিয়ানের সিরিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *