শিরিন আসায় ‘চিরদিনই’র টিআরপি বাড়ল না কমল? টপার পরশুরাম

Spread the love

এসে গেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এবারেও ধরা ছোঁয়ার বাইরে পরশুরাম। ৭.০ রেটিং পেয়ে এবারেও টপার স্টার জলসা। দ্বিতীয় স্থানে প্রফেসর বিদ্যা ব্যানার্জী। ৬.৮ রেটিংয়ের সঙ্গে স্লট ছিনিয়ে নিল আমাদের দাদামণির থেকে। তৃতীয় স্থান থেকে এবারেও নড়ানো গেল না পরিণীতাকে। তবে এবারের চমক চিরসখা। স্বতন্ত্র-কমলিনীর বিয়ে, স্বতন্ত্র-কমলিনীর নামে বর্ষার আনা অভিযোগ, এদিকে বরের সঙ্গে কুর্চির মিটমাট হয়ে যাওয়া, সবটাই যে জমিয়ে উপভোগ করছে দর্শক, তা রেটিং থেকেই স্পষ্ট। ৬.৫ রেটিং পেয়ে চিরসখা এবার ৪ নম্বরে।

তবে এবারের টিআরপি তালিকায় কিন্তু সবচেয়ে বেশি নজরে রয়েছে চিরদিনই তুমি যে আমার। কারণ ‘নতুন অপর্ণা’ শিরিন পাল আসার পরের টিআরপি কেমন আসে, তা জানতে বেশ আগ্রহী একাংশ। দিতিপ্রিয়াকে ছাড়া সম্প্রচারিত এপিসোডের টিআরপি এসেছিল ৬.০। আর নতুন অপর্ণা শিরিন পালকে নিয়ে সম্প্রচারিত এপিসোডের টিআরপি ৬.১। অর্থাৎ জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তা এক চুলও কমেনি। ষষ্ঠ স্থানে রয়েছে আপাতত এই মেগা।

ধামাকা দিয়েই কিন্তু শেষ হল ফুলকি। আড়াই বছরে একবারও টিআরপি-র সেরা দশ থেকে ছিটকে যায়নি এই মেগা। আর অন্তিম সপ্তাহে ৫.৮ রেটিং পেয়ে অষ্টম স্থানে। স্লট বদলানোর আগে জগদ্ধাত্রীর শেষ রেটিং। এবারেও নিজের হাতে স্লট রাখল জগদ্ধাত্রী (৬.০), এল সপ্তম স্থানে। সামান্যই পিছিয়ে ও মোর দরদিয়া, রেটিং উঠেছে ৫.৮।

টানটান গল্প দেখিয়েও চিরসখা-র থেকে অনেকটাই পিছিয়ে জোয়ার ভাঁটা। রেটিং এল ৫.৬। আরাত্রিকা ও শ্রুতির অভিনয় প্রবল প্রশংসিত, কিন্তু তাও পেরে উঠছে না কমলিী-স্বতন্ত্র জুটির সঙ্গে। চিরদিনই তুমি যে আমার-এর কাছে স্লট হারানো লক্ষ্মী ঝাঁপি-র রেটিং এসেছে ৫.৫, পেয়েছে দশম স্থান।

দেখে নিন টিআরপি-র সেরা দশের তালিকা-

প্রথম- পরশুরাম (৭.০)

দ্বিতীয়- প্রফেসর বিদ্যা ব্যানার্জী (৬.৮)

তৃতীয়- পরিণীতা (৬.৭)

চতুর্থ- চিরসখা (৬.৫)

পঞ্চম- রাঙামতি তীরন্দাজ (৬.২)

ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার (৬.১)

সপ্তম- জগদ্ধাত্রী/ আমাদের দাদামণি (৬.০)

অষ্টম- ও মোর দরদিয়া/ ফুলকি (৫.৮)

নবম- জোয়ার ভাঁটা (৫.৬)

দশম- লক্ষ্মী ঝাঁপি (৫.৫)

এবার একটু নজর রাখা যাক নন ফিকশনের তালিকাতে। সারেগামাপা-র রেটিং এবারেও মোটামুটি। পেল ৫.১। অন্য দিকে, অনুরাগের ছোঁয়ার অন্তিম পর্বের রেটিং এসেছে ৪.৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *