East Bengal Vs Karachi City। পাকিস্তানের করাচি সিটিকে দুরমুশ করে অক্ষত ‘মশাল গার্লস’র দাপট

Spread the love

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ম্যাচের মাঠেও পাকিস্তানের ক্লাবকে নাস্তানাবুদ করে ছাড়ল ভারতীয় ক্লাব! নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এদিন বাংলার ইস্টবেঙ্গলের মহিলা টিম ২-০তে হারিয়ে দিয়েছে পাকিস্তানের করাচি সিটি টিমকে। ফের একবার বিদেশের মাটিতে এই টুর্নামেন্টে ভারতীয় এই ক্লাবের ‘মশাল গার্লস’রা দাপট ধরে রাখেন!২০২৫ সালের শুরুর দিকে পহেলগাঁওতে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের পর পর সন্ত্রাসী ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই অভিযান ‘অপারেশন সিঁদুর’র বছরে এশিয়া কাপ টি২০-তেও সলমন আঘাদের দুবাইয়ের মাটিতে দুরমুশ করেছেন সূর্যরা! এই বছরে ভারতীয় ক্রীড়াজগতে একের পর এক সাফল্যের মাঝেই এবার সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের আঙিনায় মহিলা ফুটবলে পাকিস্তানের ক্লাবকে গুঁড়িয়ে দিয়েছে বাংলার ইস্টবেঙ্গলের মহিলা টিম! এর আগে, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০এ হারায় ইস্টবেঙ্গল। এরপর করাচি সিটির বিরুদ্ধে এল কাঙ্খিত জয়। অন্যদিকে, করাচি সিটি এই টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ ড্র দিয়ে শুরু করে। বিপক্ষে ছিল ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস ও নাসরিন স্পোটর্স অ্যাকাডেমি।

এদিকে, বৃহস্পতিবারের ম্যাচে আজ শুরু থেকেই দাপট ধরে রেখেছিল ইস্টবেঙ্গলের গার্লস টিম! ম্যাচ শুরুর কিছু পরই সুলঞ্জনা রাউল প্রথম ধাক্কা দেন পাক ক্লাব টিমকে। খেলা শুরুর ৫ মিনিটে রাউলের প্রথম গোলটি আসে। এরপরই ইস্টবেঙ্গলের মেয়েরা পাকিস্তানের ডিফেন্সকে ফোঁপড়া করে দেওয়ার তাগিদে এগিয়ে যান! এরপর দ্বিতীয় গোলটি আসে বিরতির পর। রেস্টি নার্জিনারির বুট ছুঁয়ে বল ঢুকে যায় গোলপোস্টে। কার্যত জয় ‘সিল’ করে নেন বাংলার ক্লাবের এই মেয়েরা। এর সঙ্গে সঙ্গেই জয়ের বিজয়রথ ধরে রাখলেন বাংলার ক্লাবের এই ‘মশাল গার্লস’রা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *