বিনোদ খান্নার কোন স্টেপ নকল করে আজ জনপ্রিয় অক্ষয়?

Spread the love

‘অ্যানিমেল’ ছবিতে ববি দেওলের এন্ট্রি যেভাবে মানুষের মন জয় করে নিয়েছিল ঠিক সেইভাবে ‘ধুরন্ধর’ ছবিতে অক্ষয় খান্নার এন্ট্রি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার অন্যতম চর্চার বিষয়। কাকতালীয়ভাবে দুই অভিনেতাই খলনায়কের চরিত্রে অভিনয় করেই এতটা জনপ্রিয় হয়ে গেলেন।

তবে ববি দেওলের নাচের পেছনে তেমন কোনও গল্প না থাকলেও অক্ষয় কিন্তু এই নাচটি করেছেন পুরোপুরি বাবাকে দেখে। অক্ষয় খান্নার নাচের স্টেপ ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ১৯৮৯ সালে পাকিস্তানের লাহোর একটি দাতব্য অনুষ্ঠানে বিনোদ খান্নার একটি নাচের ভিডিও।

ভাইরাল হওয়া ভিডিওই দেখা যায়, অক্ষয় খান্নার নাচের মতোই অবিকল একই স্টেপে নাচ করছেন বিনোদ খান্না। বিনোদ খান্নার সঙ্গে নাচ করতে দেখা যায় রেখাকে। বিনোদ খান্নার এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা বুঝতে পেরেছেন প্রয়াত বাবাকে স্মরণ করেই এই নাচটি নেচেছিলেন অক্ষয়।

তবে শুধু নাচ নয়, বিনোদ খান্নার ছায়া যে অক্ষয় খান্নার মধ্যে রয়েছে। সেটি স্বীকার করেন প্রস্থেটিক ডিজাইনার প্রীতিশিল সিং। দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সাথে এক আড্ডায় তিনি বলেন, ‘অক্ষয়কে এর মধ্যে দুবার আমি তাঁর চরিত্র অনুযায়ী সাজিয়েছি। অক্ষয়কে সাজাতে গিয়ে বারবার মনে হয়েছে, আয়নায় অক্ষয় নয় যেন বিনোদ খান্নাকে দেখছি আমি।’

‘ধুরন্ধর’ -এর সাফল্যের পর,অক্ষয় এখন প্রশান্ত ভার্মার ‘ মহাকালী’- এর জন্য প্রস্তুতি নিচ্ছেন , যেখানে তাকে শুক্রাচার্যের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ভক্তরাও ‘ধুরন্ধর ২’ -তে তাঁকে ফের একবার দেখার আশা করছেন । যদিও প্রথম পর্বের শেষে অক্ষয়ের চরিত্রটি মারা যায়, গুঞ্জন অনুযায়ী অভিনেতাকে ফ্ল্যাশব্যাক সেগমেন্টে দেখা যেতে পারে।

অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং রাকেশ বেদী অভিনীত, ‘ধুরন্ধর’ বর্তমানে বক্স অফিসে রাজত্ব করছে। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’- এর জন্য , যা ১৯ মার্চ, ২০২৬ তারিখে মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *