শুরুর দিকে SAকে ২/২ স্কোরে রেখে বিষ-বোলিং বুমরাহ-হীন ভারতের

Spread the love

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ ধর্মশালা ম্যাচের আগে ১-১ এর স্কোরে থেমেছিল। শেষবার চণ্ডীগড় ম্যাচে ভারতের লজ্জার হারের সঙ্গে দোসর ছিল কঙ্কালসার বোলিং! সেই জায়গা থেকে আজ ধর্মশালার মাঠে কার্যত ‘কামব্যাক’ করল ভারতের বোলিং-শক্তি! জয় এল ৭ উইকেটে। সিরিজেও ২-১এ এগোল ভারত।

আজকের ভারতের বোলিং শক্তিতে অনুপস্থিত ছিলেন জসপ্রীত বুমরাহ, অক্সর প্যাটেল। টসে জিতে এদিন প্রথমেই দক্ষিণ আফ্রিকাকে বল করতে পাঠান সূর্যকুমার যাদব। শুরুতেই আগুন ঝরাচ্ছিল অর্শদীপের বল! শুরুর দিকে ২ রানে ২ উইকেট পড়ে যায় প্রোটিয়াদের। পর পর ওভারে অর্শদীপ ও হর্ষিত রানার বোলিং-র ছোবলের শিকার হন হেনড্রিকস, ডি কক। বলের জোরালো বিষ ছিল এদিন হার্দিকেরও! নিজের টি২০ কেরিয়ারের ১০০ তম উইকেট এদিন ধর্মশালার মাঠে নিয়ে নেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার কফিনে এরপ ধীরে ধীরে পেরেক পুঁততে থাকেন বরুণ চক্রবর্তী, শিবম দুবেরা। তবে তারও মাঝে প্রোটিয়া ক্যাপ্টেন মার্করাম আলাদা করে কাড়েন নজর। হাফ সেঞ্চুরি পার করে তিনি শিকার হন অর্শদীপের। এভাবেই চলতে চলতে দক্ষিণ আফ্রিকার ইনিংসের করুণ সামাপ্তি ঘটাল কুলদীপ যাদব! ভারতকে তখনই ১১৮র টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা।

ধর্মশালার ম্যাচ ৭ উইকেটে জিতে পকেটে পুরে ফেলল ভারত। ম্যাচের শুরুতে ভারতের বোলিং যেমন চমকপ্রদ ছিল, তেমনই ব্যাট হাতে সুনামি তুলেছেন অভিষেক শর্মা।ব্যাট হাতে অভিষেক নেমেই বাউন্ডারি-খচিত ইনিংস শুরু করেন। পঞ্জাবের দুই ভূমিপুত্র শুভমন গিল ও অভিষেক শর্মারা ওপেন করতে নেমেই প্রথম ওভারে ১৬ রান তুলে দেন ভারতীয় স্কোরবোর্ডে। গিল তাঁর ব্যাটিং এর শুরু দিকেই দক্ষিণ আফ্রিকার তরফে এলবিডাব্লিইউ-র আপিলের মুখে পড়লেও, শেষমেশ ডিআরএস তাঁর উইকেট রক্ষা করে। ততক্ষণে দর্শকাসনে বসে গিলের দিদিকে দেখা যায় বেশ ‘টেন্সড’ মেজাজে! যদিও থার্ড আম্পায়েরের দৌলতে উইকেট বেঁচে যায়! এরপর অভিষেককে যোগ্য সঙ্গত দিয়ে বড় স্কোরের দিকে এগোন গিল। এর খানিক পরই প্রথম উইকেট পড়ে ভারতের। ১৮ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন অভিষেক, শিকার হন বশের। এরপর ভারতের রানের গতি নামতে থাকে, ক্রিজে তখন তিলকের সঙ্গে গিল। ১১ তম ওভারে ফিরে যান গিল, সংগ্রহে ২৮ রান। মাঠে নামেন সূর্যকুমার যাদব। তিনি ধীরে ধীরে আসেন বিধ্বংসী মেজাজে। এরপরই ১১ বলে ১২ রান করে আউট হন সূর্য। স্বভাবতই ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন, এবারেও ফ্যানদের রানের প্রত্যাশা পূরণ করতে পারেননি। এরপর শিবম নামেন মাঠে। জয়সূচক শট তিনিই মারেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *