সুদেব এবং গোটা পরিবারের ওপর থেকে ধীরে ধীরে ভালোবাসা উঠে যাচ্ছে লাজুর। সে আর কিছুতেই চায় না একসঙ্গে থাকতে। সুদেবকে ভালোবেসেই বিয়ে করার কথা ভেবেছিল সে, বিয়ে হয়েও গিয়েছিল কিন্তু ভাগ্যক্রমে সংসারটা আর ঠিক মতো হয়নি। পরবর্তীকালে স্বামী সংসার নিয়ে সুখে থাকার চেষ্টা করলেও সেই সুখ আর আসেনি লাজুর জীবনে।
লাজুর জীবনে সেই সুখ এনে দিয়েছিল অনুভব। তাই মনে মনে হয়তো কোথাও অনুভবকে ভালোবেসে ফেলেছিল লাজু। কিন্তু তারপরেও সুদেবকে ভালোবেসে একসঙ্গে থাকার আপ্রাণ চেষ্টা করেছিল সে। কিন্তু যখন সুদেবের অত্যাচারের শিকার হতে হলো, তখন আর সুদেবকে স্বামী হিসেবে মানতে চায় না লাজু।
‘কনে দেখা আলো’ ধারাবাহিকের নতুন প্রমো প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, লাজুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে গিয়েছে সুদেব এবং তার গোটা পরিবার। একটুও ভয় না পেয়ে থানায় যায় লাজু একাই। লাজুকে দেখে সুদেব আরো বেশি রেগে যায়। পুলিশের সামনেই সে বলে স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার তার রয়েছে।
লাজুকে সে কিছুতেই ডিভোর্স দেবে না, সুদেবের মুখে এই কথা শুনে সঙ্গে সঙ্গে লাজু বলে ওঠে যদি ডিভোর্স না দেওয়া হয় তাহলে কিন্তু সে আইনি পথে হাঁটবে। স্ত্রীর মুখে এই কথা শুনে সকলেই চুপ করে যায়। থমকে যায় সকলেই। এই প্রমো দেখে মোটামুটি বোঝা যাচ্ছে আগামী দিনে সুদেবের থেকে লাজু মুক্তি চাইছে এবং সেই পথ খুঁজে নিতে চাইছে।

‘কনে দেখা আলো’ ধারাবাহিক আগামী ২৪ আগস্ট থেকে সম্প্রচারিত ভাবে ৫:৩০ মিনিট থেকে। আগামী ২৪ আগস্ট দুটি ধারাবাহিক সম্প্রচারিত হবে জি বাংলায় যার ফলে কনে দেখা হলো ধারাবাহিকের সময় পাল্টে দেওয়া হয়েছে। তবে এই ধারাবাহিকের সময়সূচি পাল্টে যাওয়ার ফলে কুসুমের সময় পাল্টানো হলো কিনা সেটা এখনো জানা যায়নি।