১৯ দেশের নাগরিকদের গ্রিনকার্ড-নাগরিকত্ব স্থগিত করল যুক্তরাষ্ট্র

Spread the love

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা থাকা বিশ্বের ১৯টি দেশের নাগরিকদের জমা দেয়া অভিবাসন আবেদন স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার (ইউএসসিআইএস) বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

চার পৃষ্ঠার একটি নীতিমালা স্মারকে সংস্থাটি বলেছে, ‘ইউএসসিআইএস বিবেচনা করেছে যে এই নির্দেশের ফলে কিছু বিচারাধীন আবেদনের নিষ্পত্তি বিলম্বিত হতে পারে।’

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস প্রথমে অভিবাসন স্থগিতের কথা জানায়, যা গ্রিন কার্ড এবং নাগরিকত্ব আবেদনকারীদের উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

নতুন নীতিমালা সম্পর্কে মঙ্গলবার রাতে ইউএসসিআইএস-এর একজন মুখপাত্রের কাছে এনবিসি নিউজ মন্তব্য চাইলেও তিনি সাড়া দেননি। 

ইউএসসিআইএস-এর মতে, ১৪ লাখেরও বেশি মানুষের আশ্রয় আবেদন ঝুলে আছে, যা নতুন স্থগিতাদেশের ফলে প্রভাবিত হতে পারে।

কোন কোন দেশ আছে তালিকায়?

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লক্ষ্যবস্তুভুক্ত দেশগুলোর তালিকায় আছে– আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এসব দেশ জুন মাসে সবচেয়ে কঠোর মার্কিন অভিবাসন বিধিনিষেধের শিকার হয়, যার মধ্যে কয়েকটি ব্যতিক্রম ছাড়া বাকি দেশগুলো থেকে প্রবেশের ওপর সম্পূর্ণ স্থগিতাদেশ ছিল।

এছাড়া, জুন মাসে আংশিক বিধিনিষেধ আরোপ করা ১৯টি দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে রয়েছে বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *