Abhishek on Primary Recruitment Scam। ‘স্বচ্ছ নিয়োগ চেয়েছিলাম..’, ২ দিনে সাড়ে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে বললেন অভিষেক

Spread the love

Abhishek on Primary Recruitment Scam: রবিবার সাড়ে আট ঘণ্টা, সোমবার ১১ ঘণ্টা- দু’দিনে দুটি তদন্তকারী সংস্থা মিলিয়ে প্রায় সাড়ে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেজন্য সকাল ১১ টার আগেই পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তারপর রাত ১০ টা নাগাদ বের হন অভিষেক। তবে সেখানেই শেষ হচ্ছে না অভিষেকের তলব পর্ব। রবিবার বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে তাঁকে ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সোমবার কেন্দ্রীয় সংস্থার প্রশ্নের মুখে পড়তে হয়। আর মঙ্গলবার ফের রাজ্য গোয়েন্দা সংস্থা তাঁকে তলব করেছে। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে তাঁকে তলব করা হয়েছে।

ইডির দফতর থেকে বেরিয়ে কী কী বললেন অভিষেক?

১) অভিষেক: গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করব না। আমরা আত্মসমর্পণ করার লোক নই। যতবার ডাকবে, ততবার আসব।

২) অভিষেক: আমি আমার মতো করে চেষ্টা করেছি। আমায় যা প্রশ্ন করেছে, তার উত্তর দিয়েছি। যতটা আমায় ডাকা হয়েছে, ততবার হাজিরা দিয়েছি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে হাজিরা দিয়েছি। হাজিরা দিয়েছি দিল্লিতেও।

৩) অভিষেক অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করতে চায় বিজেপি। দল ভাঙার খেলা চালাচ্ছে বিজেপি, দাবি করেছেন অভিষেক।

৪) অভিষেক: যে কেস নিয়ে আমায় ডাকা হয়েছে, সেই মামলায় ২০২২ সালের জুনে তদন্ত শুরু করেছে সিবিআই। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছিল জুলাইয়ে। যাঁদের যাঁদের গ্রেফতার করা হয়েছিল, তাঁরা জামিনে মুক্ত হয়ে গিয়েছেন। কোনও সুরাহা হয়নি। আমরা সকলে চেয়েছিলাম, যাঁদের চাকরি পাওয়ার কথা ছিল, তাঁদের সেই প্রক্রিয়া যাতে দ্রুত সম্ভব হয়। উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাতালিকায় যাতে নাম অন্তর্ভুক্ত হয়ে যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *