Argentina vs Egypt FIFA World Cup 2026: নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে পর্যন্ত ২-০ গোলে জিতছিল মিশর। সেখান থেকে ১৩ মিনিট ১৫ সেকেন্ডে তিন গোল করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন লিওনেল মেসিরা। আর সেই মিশর রহস্য ভেদ করার সুবাদে ০-২ গোলে পিছিয়ে থেকেও বিশ্বকাপে প্রথমবার জয়ের নজির গড়ল আর্জেন্টিনা। ১৫ মিনিট এবং ৬৭ মিনিটে গোলের সুবাদে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। সেখান থেকে ৭৯ মিনিটে মেসির অ্যাসিস্টে আর্জেন্টিনার প্রথম গোল করেন ক্রিশ্চিয়ান রোমেরো। আর চার মিনিট ১৯ সেকেন্ড পরে নিজে গোল করে সমতায় ফেরান মেসি। তারপর অতিরিক্ত সময়ের তিন মিনিটে গোল করে আর্জেন্তিনাকে খাদের কিনারা থেকে তুলে এনে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যান।
আর তারপর হাউহাউ করে কেঁদে ফেললেন মেসি।
