Bangladeshi Prisoner। পুলিশি ঘেরাটোপ থেকে হাত ছাড়িয়ে পালাল বাংলাদেশি বন্দি

Spread the love

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের গেটের সামনে থেকে পুলিশি ঘেরাটোপ পেরিয়ে পালাল বন্দি। এই বন্দি আবার যে সে, কেউ নয়! সে বাংলাদেশি। আর পুলিশের চোখে ধুলো দিয়ে সর্বসমক্ষে ভিড়ের মধ্যে মিশে গিয়ে পালিয়ে যায় ওই বাংলাদেশি বন্দি।পলাতক যুবকের নাম সামিউল ইসলাম। ঘটনাস্থল বহরমপুর। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সামিউলকে গ্রেফতাক করা হয়েছিল। প্রায় ছ’মাস মুর্শিদাবাদ কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিল সামিউল। গ্রেফতারির পর সমিউলকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে।

এদিন ধৃত সামিউলকে নিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি টিম যাচ্ছিল হাসপাতালের দিকে। হাসপাতালের গেটের সামনে নামার সময়ই পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় সমিউল। সকলের সামনেই পুলিশের ঘেরাটোপ থেকে পালিয়ে ভিড়ের মধ্যে মিশে যায় সামিউল। জানা যাচ্ছে, এক ঝটকায় পুলিশের হাত থেকে নিজেকে নিমেষে ছাড়িয়ে নেয় সামিউল। এরপরই ভিড়ে মিশে যায় সে। ততক্ষণে পুলিশও তৎপর হয়। তবে শেষমেশ পুলিশ খোঁজ চালিয়ে যাচ্ছে সমিউলের জন্য।

ঘটনা ঘিরে মুর্শিদাবাদের বহরমপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতাল চত্বরেও শোরগোল পড়ে যায়। অন্যদিকে সমিউলের পিছনে ধাওয়া করে পুলিশ। তবে সমিউলকে পাকড়াও করা যায়নি। দিনে দুপুরে পুলিশের হাত থেকে কী ভাবে বন্দি পালাল, তা নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, ঘটনার পরই বহরমপুর শহর জুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। পলাতক বাংলাদেশি বন্দির খোঁজে বহরমপুরের বিভিন্ন মোড় ও নাকা পয়েন্টগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সীমান্তবর্তী থানাগুলিকেও বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে এলাকায় রয়েছে চাঞ্চল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *