JU and CU in QS World University Rankings 2027: বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় বেশ খানিকটা নীচে নেমে গেল যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের যে ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক’ প্রকাশিত হয়েছে, সেই তালিকা অনুযায়ী, বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৭২১-৭৩০ নম্বর স্তরে আছে। যা গতবার ছিল ৬৭৬ নম্বরে। তারপরও অবশ্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে এগিয়ে রয়েছে। গতবার কলকাতা বিশ্ববিদ্যালয় যেখানে ৭৭১-৭৮০ নম্বর স্তরে ছিল, এবার সেটা নেমে গিয়েছে ৯০১-৯৫০ নম্বর স্তরে।
IIT খড়্গপুরের সাফল্য
যাদবপুর এবং কলকাতার সেই ধাক্কার মধ্যে উন্নতি হয়েছে রাজ্যের অপর শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের। গতবার যেখানে ২১৫ নম্বরে ছিল, সেখানে এবার ২০৫ তম স্থান অধিকার করে নিয়েছে বিশ্বে। আর ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় চার নম্বরে আছে। পশ্চিমবঙ্গের মধ্যে তো প্রথম হয়েছে। অন্যদিকে আইআইটি দিল্লির র্যাঙ্কিংও ভালো হয়েছে গতবারের তুলনায়। ২০২৬ সালে ছিল ১২৩ নম্বরে। এবার সেখানে ১১৮ নম্বরে উঠে এসেছে। সেইসঙ্গে ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ছিনিয়ে নিয়েছে।
QS World University Rankings সংক্রান্ত তথ্য
১) তালিকা অনুযায়ী, ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ২৩ নম্বরে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গতবার ছিল ২০ নম্বরে।
২) ভারতের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান এবার ৩৩ নম্বরে নেমে গিয়েছে। গতবার ২৬ নম্বরে ছিল।
৩) গ্রেটার নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় এবার ১২০১-১৪০০ নম্বর স্তরে আছে।
ভারতের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় কারা?
১) IIT দিল্লি: ১১৮ নম্বরে আছে।
২) IIT বম্বে: ১৩৪ নম্বরে আছে।
৩) IIT মাদ্রাজ: ১৩৪ নম্বরে আছে।
৪) IIT খড়্গপুর: ২০৫ নম্বরে আছে।
৫) ইন্ডিয়ান ইনস্টিটিউড অফ সায়েন্স (আইআইএসসি), বেঙ্গালুরু: ২২১ তম স্থানে আছে।
৫) IIT কানপুর: আইআইএসসি বেঙ্গালুরুর মতোই ২২১ তম স্থান অধিকার করেছে।

৬) দিল্লি বিশ্ববিদ্যালয়: ৩২২ নম্বরে আছে।
৭) IIT রুরকি: ৩৩৫ নম্বরে আছে।
৮) IIT রুরকি: ৩৪২ নম্বরে আছে।
৯) শুলিনী ইউনিভার্সিটি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস: ৪৫২ তম স্থানে আছে।
১০) আন্না বিশ্ববিদ্যালয়: ৪৭০ তম স্থানে আছে।