Chirodini Tumi Je Amar Last Episode। অন্নপূর্ণার লক্ষ্মীরার আগমনের দিন বিদায় নয়

Spread the love

Zee Bangla Update: ড্রয়িংরুমের দর্শকদের জন্য এবার এক বিরাট খবর। জুন মাসের প্রথম দিন থেকেই ছোটপর্দার অভ্যাসে এক আমূল পরিবর্তন আসতে চলেছে। জি বাংলা চ্যানেলের একগুচ্ছ ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ পুরো পালটে যাচ্ছে রাতারাতি। আর এই মেগা রদবদলের সবচেয়ে বড় কোপটি পড়ল জীতু কমল এবং শিরিন ভট্টাচার্যের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারের ওপর। ১লা জুন সম্প্রচারিত হতে চলেছে এই মেগার মহা অন্তিম পর্ব। কিন্তু একদম শেষ দিনে এসেও দর্শকদের চমকে দিয়ে বদলে গেল এই মেগার সময়।

রাত ১১টায় জীতু-শিরিনের মহা অন্তিম পর্ব

মেগা ধারাবাহিকের শেষ পর্ব দেখার জন্য দর্শকেরা মুখিয়ে থাকেন। তবে ১লা জুন চিরদিনই তুমি যে আমারের শেষ এপিসোডটি দেখতে হলে দর্শকদের একটু বেশি রাত জাগতে হবে। কারণ ওইদিন ধারাবাহিকটি বিকাল সাড়ে পাঁচটার চেনা স্লটে নয়, একেবারে গভীর রাতে ১১টায় সম্প্রচারিত হবে। জীতু ও শিরিনের এই মেগার বিদায়ের সঙ্গেই জি বাংলার বাকি সব ধারাবাহিকের সময়েও এক বিরাট ওলটপালট হতে চলেছে।

সন্ধে ৭টায় নতুন মেগা অন্নপূর্ণার লক্ষ্মীরা

১লা জুন থেকেই জি বাংলার পর্দায় পথ চলা শুরু করছে একবারে নতুন মেগা ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরা। যেখানে স্বস্তিকা-সৌম্যদীপ জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। প্রথম দিন থেকেই এই নতুন গল্পটিকে জায়গা করে দেওয়া হচ্ছে সবচেয়ে জমজমাট সন্ধে ৭টার প্রাইম টাইম স্লটে। আর এই একটি নতুন মেগার আগমনের ফলেই তাসের ঘরের মতো বদলে গিয়েছে বাকি মেগাগুলির চেনা সময়।

নতুন সময়সূচির একঝলক, জেনে নিন কোন মেগা কখন:

নতুন মেগার জন্য পথ ছাড়তে গিয়ে জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকই নিজেদের পুরনো ঘর বদলাতে বাধ্য হয়েছে। ১লা জুন থেকে নতুন সময়সূচিটি ঠিক কেমন হতে চলেছে, দেখে নিন একনজরে:

বিকেল ৫.৩০: এবার থেকে আধ ঘণ্টা এগিয়ে এই স্লটে দেখা যাবে সাত পাকে বাঁধা।

সন্ধে ৬.০০: ঘরে ফিরছে কুসুম।

সন্ধে ৬.৩০: এই চেনা স্লটটি ধরে রাখছে কমলা নিবাস।

সন্ধে ৭.০০: মেগা এন্ট্রি হতে চলেছে নতুন ধারাবাহিক অন্নপূর্ণার লক্ষ্মীরার।

সন্ধে ৭.৩০: পল্লবী শর্মা ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ের রসায়নে ভরা তারে ধরি ধরি মনে মেগাটি দেখা যাবে এই সময়ে।

রাত ৮.০০: এই স্লটে থাকছে পরিণীতা।

রাত ৮. ৪৫: পরিণীতা ৪৫ মিনিটের হওয়ায় জোয়ার ভাঁটা শুরু হবে একটু পিছিয়ে, অর্থাৎ পৌনে ন’টায়।

রাত ৯.৩০: এই সময়ে দেখা যাবে কনে দেখা আলো।

রাত ১০.১৫: রাতের দিকে কিছুটা পিছিয়ে গেল আনন্দী ধারাবাহিকটি।

১লা জুনের এই মহা রদবদলের জেরে টিআরপি তালিকায় কোন মেগা কতটা লাভবান হয়, আর দর্শকদের রিমোট ঘোরানোর অভ্যাসে এই বদল কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *