রণবীর সিং এবং আদিত্য ধর-এর জুটি ধুরন্ধর: দ্য রিভেঞ্জ দিয়ে বক্স অফিসের সমস্ত রেকর্ড নাড়িয়ে দিয়েছে। ধুরন্ধর ২ হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম এমন ছবি হয়ে উঠেছে, যা ১০০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ছবিটি খুব অল্প দিনের মধ্যেই এই রেকর্ড গড়ে ফেলেছে।
যদিও এখন ছবির আয়ের গতি কিছুটা কমেছে, তবুও এই ছবির প্রভাব আগামী ছবিগুলোর ওপরও পড়তে পারে। ১৯ মার্চ মুক্তি পাওয়া এই ছবিটি ২৩ দিনের মধ্যেই ১,০৬০.৫৬ কোটির বিশাল ব্যবসা করেছে। বিশ্বব্যাপী এর আয় ১,৬৭০.০৬ কোটিরও বেশি। এখন চতুর্থ সপ্তাহান্তের আয়ের দিকে নজর রয়েছে, যেখানে আশা করা হচ্ছে ছবিটি প্রায় ২০ কোটি পর্যন্ত আয় করতে পারে।
চতুর্থ শুক্রবারে ছবিটির সংগ্রহে কিছুটা হ্রাস দেখা গেলেও শনিবার দ্রুত পুনরুদ্ধার হয় বক্স অফিস। স্যাকনিলকের সর্বশেষ আপডেটে বলা হয়েছে যে ধুরন্ধর ২ মুক্তির ২৪ তম দিনে ১৩.৫০ কোটি টাকা সংগ্রহ করেছে।
ধুরন্ধর ২-এর আয়
আদিত্য ধরের পরিচালনায় তৈরি প্রথম ছবি ধুরন্ধর ৮৪০ কোটির বেশি ব্যবসা করেছিল। অন্যদিকে ধুরন্ধর ২ ইতিমধ্যেই ১,০৬০.৫৬ কোটি টাকার বেশি আয় করে ফেলেছে এবং মোট মিলিয়ে প্রায় ২৪০০ কোটি টাকার ব্যবসা ছুঁয়ে ফেলেছে।
এদিকে ছবিটির বাজেট ছিল প্রায় ২৫০ থেকে ২৮০ কোটি টাকা। সেই হিসেবে নির্মাতারা প্রায় ২০০০ কোটির বেশি লাভ করেছেন। এছাড়া স্যাটেলাইট ও ডিজিটাল রাইটস বিক্রি করেও বিপুল আয় হয়েছে।
‘পুষ্পা ২’-এর রেকর্ড ভাঙার পথে
ধুরন্ধর ফ্র্যাঞ্চায়েজি খুব অল্প সময়ের মধ্যেই কেজিএফ চ্যাপ্টার ২ এবং বাহুবলী ২: দ্য কনক্লুশন-এর মতো বড় ছবিগুলোকেও পিছনে ফেলে দিয়েছে। এখন আশা করা হচ্ছে, শীঘ্রই আল্লু অর্জুন-এর পুষ্পা ২: দ্য রুল-এর রেকর্ডও ভেঙে দিতে পারে।
‘পুষ্পা ২’ ১০ সপ্তাহে ভারতীয় বক্স অফিসে ১,২৩৪.১০ কোটি টাকা আয় করেছিল। আগামী দিনে ধুরন্ধর ২ সেই রেকর্ডও ভেঙে দিতে পারে। তবে বিশ্বব্যাপী আমির খান-এর দঙ্গলের রেকর্ড ভাঙা এখনও যে কোনও ভারতীয় ছবির জন্য কঠিন বলেই মনে করা হচ্ছে।

অক্ষয়ের ছবির ওপর প্রভাব?
জানিয়ে রাখা ভালো, ধুরন্ধর ২-এর ঝড় চতুর্থ সপ্তাহেও অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে অক্ষয় কুমার-এর ভূত বাংলা মুক্তি পেতে চলেছে। আশা করা হচ্ছে, ‘ধুরন্ধর ২’-এর প্রভাব এই ছবির ওপর খুব বেশি পড়বে না। তবে শনিবার ও রবিবারের আয়ের দিকে এখন সকলের নজর রয়েছে।