২০২৬ ফুটবল বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ফিফা। বিশ্বকাপ শুরু হবে ১১ জুন রাত সাড়ে ১২টা (ইংরেজি মতে ম্যাচ শুরু ১২ জুন)। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। এদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন সকাল সাড়ে ৬টায়। মেসিরা প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। ব্রাজিল প্রথম মাঠে নামবে ১৪ জুন ভোররাত সাড়ে ৩টের সময়। তাদের প্রতিপক্ষ হবে মরোক্কো। যেভাবে সূচি সাজানো হয়েছে, তাতে কোয়ার্টার ফাইনালেই মেসি বনাম রোনাল্ডো লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই আবহে দেখে নিন কোন দল কোন গ্রুপে আছে, এবং ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সূচি।
কোন দল কোন গ্রুপে:
গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল
গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল
গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ ডি : মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল
গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল
গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল
গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল
গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

গ্রুপ পর্বের সূচি:
জুন ১১- গ্রুপ ‘এ’-র ম্যাচে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে মেক্সিকো সিটিতে ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে (জুন ১২)