Investigation Against Bratya Basu:
বাংলা আকাদেমিকে কেন্দ্র করে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ ঘিরে ক্রমশ বাড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপানউতোর। এই ঘটনায় আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। এবার তদন্তের আওতায় এলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুও। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন (Investigation Against Bratya Basu)। তদন্তের স্বার্থে বুধবার বাংলা আকাদেমি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে তলব করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এরপর ব্রাত্য বসুকেও তলব করা হতে পারে বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে।
জানা গিয়েছে, বাংলা আকাদেমির পুরস্কার প্রাপক নির্বাচন এবং বই প্রকাশের ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছিল কয়েক মাস আগে। সেই অভিযোগের ভিত্তিতে কমিশনের কাছে বেশ কিছু নথি জমা পড়ে। সেগুলি প্রাথমিকভাবে খতিয়ে দেখার পরই তদন্ত শুরু করেন আধিকারিকরা (Investigation Against Bratya Basu)। এমনকী বাংলা আকাদেমি পরিদর্শন করে সেখানকার কাজকর্ম ও প্রশাসনিক ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন তাঁরা। প্রাথমিক পর্যায়ে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের কয়েকজন আধিকারিকের ভূমিকা নিয়ে তদন্ত শুরু হয়েছিল। এবার সেই তদন্তের পরিধিতে যুক্ত হল ব্রাত্য বসুর নামও।
এরই মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেটের বাগুইআটি থানায় ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন-সহ প্রায় ৪০ জন সরকারি আধিকারিকের বিরুদ্ধে একটি জিরো এফআইআর দায়ের হয়েছে। অভিযোগে যৌন হেনস্তা, তোলাবাজি এবং ক্ষমতার অপব্যবহারের মতো একাধিক গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে (Investigation Against Bratya Basu)। এই পরিস্থিতিতে বাংলা আকাদেমির আর্থিক অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের নতুন করে তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Investigation Against Bratya Basu
কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ১১ জন আধিকারিককে আগেই তলব করা হয়েছে। তাঁদের প্রত্যেককে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে। বাংলা আকাদেমির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ, পুরস্কার প্রাপক নির্বাচন এবং বই প্রকাশের প্রক্রিয়ায় কী ধরনের অনিয়ম হয়েছিল, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। পাশাপাশি, এই ঘটনায় প্রাক্তন দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসুর ভূমিকা কী ছিল, তা-ও খতিয়ে দেখা হবে।
তদন্তকারীদের ইঙ্গিত, আধিকারিকদের জিজ্ঞাসাবাদের পর ব্রাত্য বসুকেও ডেকে পাঠানো হতে পারে (Investigation Against Bratya Basu)। তবে বর্তমানে ইন্দ্রনীল সেন জেলবন্দি থাকায় তাঁকে কমিশনের দপ্তরে হাজির করানো সম্ভব নয়। সে ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায় কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দুর্গাপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিশানা করে তিনি বলেন, “যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন ব্রাত্যবাবু। বিচার একদিন হবেই।” তাঁর আরও অভিযোগ, তৃণমূলের মন্ত্রী ও নেতারা শিক্ষিত মহিলাদের কখনও শারীরিকভাবে, কখনও মানসিকভাবে ব্যবহার করেছেন।
ব্রাত্য বসুর রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, তৃণমূলের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করার পর এখন পরিস্থিতি বদলাতেই সেই দলকে বর্জ্য পদার্থ হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে তৃণমূল থাকবে কি থাকবে না, তা নিয়ে ব্রাত্য বসুর মন্তব্যে বিশেষ কিছু যায় আসে না বলেও দাবি করেন তিনি।
ব্রাত্য বসু এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে যুবসমাজের ক্ষতি করার অভিযোগ তুলে (Investigation Against Bratya Basu) সৌমিত্র খাঁ বলেন, এর বিচার একদিন হবেই। অন্যদিকে, ব্রাত্য বসু বিজেপিতে যোগ দিতে পারেন কি না, সেই প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল।
সব মিলিয়ে বাংলা আকাদেমির আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের আঁচ এবার পৌঁছেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকেও। ১১ জন আধিকারিকের জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। তবে অভিযোগগুলির সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
Read More: Politics | West Bengal News
Follow Us on: YouTube