Jio-র এই ৩ প্ল্যানের গোল্ডে বাড়তি ২% লাভ

Spread the love

দৈনিক তিন GB ডেটা-সহ সেরা তিনটি প্ল্যান, গোল্ডে দু’শতাংশ অতিরিক্ত, জিয়ো টিভিও ফ্রি – আপনি কি প্রতিদিন তিন GB ডেটা অফার করে, এমন প্ল্যানের সন্ধানে আছেন? তাহলে জিয়োর তিনটি দুর্দান্ত বিকল্প রয়েছে। জিয়োর এই প্ল্যানগুলিতে আপনি প্রতিদিন ৩ GB ডেটার সঙ্গে ৮৪ দিন পর্যন্ত ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে আছে ওটিটি। বিশেষ ব্যাপার হল, এই প্ল্যানগুলির গ্রাহকরা জিয়ো গোল্ডে (জিও ফাইন্যান্স) অতিরিক্ত দু’শতাংশ অতিরিক্ত সুবিধাও পাবেন। আনলিমিটেড কলিং-সহ এই প্ল্যানগুলিতে দু’মাসের জন্য জিও হোমের ফ্রি ট্রায়ালও দেওয়া হয়।

৪৪৯ টাকার প্ল্যান: জিয়োর এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ GB ডেটা পাবেন। প্ল্যানটিতে যোগ্য ব্যবহারকারীদের আনলিমিটেড 5G ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানটি জিয়ো গোল্ডে দু’শতাংশ অতিরিক্ত অফার করে।

ওটিটি বেনিফিটস এবং জিয়ো হোম ফ্রি: আনলিমিটেড কলিং-সহ এই প্ল্যানের সঙ্গে ব্যবহারকারীরা দু’মাসের জন্য জিয়ো হোমের ফ্রি ট্রায়াল পাবেন। এই প্ল্যানটি জিয়ো টিভি এবং জিয়ো এআই ক্লাউডের ফ্রি অ্যাক্সেস দেয়।

১,১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি হল ৮৪ দিন। এতে আপনি প্রতিদিন ৩ GB ডেটা পাবেন। যোগ্য ব্যবহারকারীদের কোম্পানি আনলিমিটেড 5G ডেটাও দিচ্ছে। প্ল্যানের গ্রাহকরা জিয়ো গোল্ডে দু’শতাংশ পাবেন।

ওটিটি বেনিফিট এবং জিয়ো হোম ফ্রি: আনলিমিটেড কলিং-সহ এই প্ল্যানের সঙ্গে গ্রাহকরা দু’মাসের জন্য জিয়ো হোমের ফ্রি ট্রায়াল পাবেন। এই প্ল্যানটি জিয়ো টিভি এবং জিয়ো এআই ক্লাউডে ৫৫০ GB স্টোরেজ অ্যাক্সেস দেয়।

১,৭৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির ভ্যালিডিটি ৮৪ দিনের। এই প্ল্যানে আপনি প্রতিদিন ৩ GB ডেটা পাবেন। এই প্ল্যানেও আনলিমিটেড 5G ডেটা পাবেন। এই প্ল্যানের গ্রাহকদেেরও জিয়ো গোল্ডে দু’শতাংশ অতিরিক্ত সুবিধা দেওয়া হয়।

ওটিটি বেনিফিটস এবং জিয়ো হোম ফ্রি: আনলিমিটেড কলিং-সহ এই প্ল্যানে ব্যবহারকারীরা দু’মাসের জন্য জিয়ো হোমের ফ্রি ট্রায়াল পাবেন। এই প্ল্যানে জিয়ো টিভি এবং জিয়ো এআই ক্লাউডের সুবিধা পাওয়া যায়। জিয়ো ক্লাউডে ৫০ GB স্টোরেজ পাওয়া যায়। প্ল্যানটিতে নেটফ্লিক্সও দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *